বঙ্গে পালাবদল
Amrit Bharat Express

উত্তরের রেল পরিষেবায় পরিবর্তনের হাওয়া, নিউ জলপাইগুড়ি-অমৃতসর ‘অমৃত ভারত এক্সপ্রেস’ চালুর সবুজ সংকেত

এই আধুনিক অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

Advertisement
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ২০:০৮

options
link
উত্তরের রেল পরিষেবায় পরিবর্তনের হাওয়া, নিউ জলপাইগুড়ি-অমৃতসর ‘অমৃত ভারত এক্সপ্রেস’ চালুর সবুজ সংকেত
নিউ জলপাইগুড়ি-অমৃতসর 'অমৃত ভারত এক্সপ্রেস' চালুতে সবুজ সংকেত। ছবি: সংগৃহীত

পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর। রাজ্যে পালাবদলের পরই উত্তরের রেল পরিষেবায় পরিবর্তনের হাওয়া। নিউ জলপাইগুড়ি থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত সরাসরি নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ট্রেন চালুর সবুজ সংকেত দিল রেল বোর্ড। এই পরিষেবা উত্তরবঙ্গের প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ির সঙ্গে শিখ তীর্থক্ষেত্র অমৃতসরের সরাসরি যোগাযোগ পর্যটন, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। এছাড়াও বাংলার সঙ্গে দেশের অন্য রাজ্যের যোগাযোগ আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়। অমৃত ভারত এক্সপ্রেস নন-এসি ট্রেনটি সাধারণ যাত্রী ও পর্যটকদের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের বিরাট সুবিধা উপহার দিয়ে উত্তরবঙ্গের রেল মানচিত্রে এক নতুন মাইলফলক হতে চলেছে। ট্রেনটি সপ্তাহে একদিন চলবে।

Advertisement

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা নিজের এক্স হ্যান্ডেলে নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসর পর্যন্ত নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন’ চালুর কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আধুনিক অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক সংযোগের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন ট্রেনের জন্য সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। রেল সূত্রে জানা গিয়েছে, এটি সাপ্তাহিক ট্রেন পরিষেবা। ট্রেনটি পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করবে। এই আধুনিক নন-এসি ট্রেন মূলত সাধারণ যাত্রী, পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের জন্য কম খরচে দ্রুত গতিতে ভ্রমণের সুবিধা দেবে। সাংসদ আশাবাদী নতুন পরিষেবা পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের সংযোগকে শক্তিশালী করবে। সেইসঙ্গে ব্যবসা, পর্যটন, বাণিজ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের নতুন সুযোগের দরজাও খুলে দেবে। উপকৃত হবেন ছাত্রছাত্রী, শ্রমিক, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকরা।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ১৪৬৬৪/১৪৬৬৩ নম্বরের অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন সপ্তাহে একদিন চলবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি শনিবার সকাল ৮টায় ছেড়ে যাবে। অমৃতসর পৌঁছবে সোমবার রাত ২টা ২০ মিনিটে। অন্যদিকে অমৃতসর থেকে প্রতি বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটি নবনির্মিত ললিতগ্রাম বাইপাস এবং আরারিয়া-গালগালিয়া রেলওয়ে সেকশন দিয়ে চলাচল করবে। এর ফলে উত্তরবঙ্গের পাশাপাশি বিহারের কোশি, মিথিলা এবং সীমাঞ্চল অঞ্চলের বাসিন্দারাও সরাসরি উন্নত রেল পরিষেবার সুবিধা পাবেন। সাংসদ রাজু বিস্তা জানান, এই আধুনিক অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.