Dhuliyan Municipality

ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান

ধুলিয়ান পুরসভার মোট ২১ জন কাউন্সিলর রয়েছেন। গত ৪ আগস্ট ১৩ কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২০:২৯

options
link
ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান

অপসারিত মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামূল ইসলাম রাজা। ১৫-০ ভোটে তাঁকে অপসারিত করল কাউন্সিলররা। অর্থাৎ তাঁর পক্ষে একটিও ভোট পড়েনি। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে অনাস্থা ভোট করা হয়। তাতেই সিলমোহর পড়ল। অনাস্থার পর নতুন চেয়ারম্যান কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, দ্রুত পুরপ্রধান নির্বাচনের জন্য বৈঠক ডাকা হবে।

Advertisement

ধুলিয়ান পুরসভার মোট ২১ জন কাউন্সিলর রয়েছেন। গত ৪ আগস্ট ১৩ কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। অভিযোগ, অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সভা ডাকা হয়নি। পরবর্তীতে তলবি সভার মাধ্যমে মঙ্গলবার অনাস্থা সভার আয়োজন করা হয়। এ দিন ১৫ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই পুরপ্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অনাস্থা সভা চলাকালীন ধুলিয়ান পৌরসভার বাইরে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক বিশিষ্ট শিল্পপতি নুর আলম এবং সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আনারুল হক বিপ্লব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ৪ আগস্ট অনাস্থা প্রস্তাব পেশের পরই ইনজামূল ইসলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপরই শামশেরগঞ্জের বিধায়ক সাংবাদিক সম্মেলনের করে ইনজামূলের বিরুদ্ধে তোপ দাগেন বিধায়ক নুর আলম। স্পষ্ট জানান, দল বদল করলে দুর্নীতি করে থাকলে রেহাই মিলবে না। এখন এই পুরসভার পুরপ্রধানকে হবেন তা সেই দিকে নজর জেলার রাজনৈতিক মহলের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.