জেনে ফেলেছিলেন পরকীয়া! আর সেই ‘অপরাধে’ই স্বামীর হাতে নৃশংসভাবে খুন হতে হল স্ত্রীকে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে। ইতিমধ্যে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাগরাকাটা থানার পুলিশ। শুধু তাই নয়, কেন এই ঘটনা তা জানতে দফায় দফায় জেরা করা হচ্ছে। তবে পরকীয়া সম্পর্ক জেনে ফেলাতেই এই খুনের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফাতুরাইন শ্রমিক মহল্লা এলাকায়। মৃত মহিলার নাম সরস্বতী সরকার ওরাও (৪০)। ধৃত স্বামীর নাম সুরেশ ওরাও। জানা গেছে, আজ মঙ্গলবার সকালে স্থানীয় দুই মহিলা প্রাতভ্রমণে বেরিয়ে ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে স্থানীয় নাগরাকাটা থানার পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে মৃত ওই মহিলার স্বামীকে প্রথমে আটক করে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। মৃতার পরিবারের অভিযোগ, ঘটনায় ধৃত সুরেশ ওরাও এর সঙ্গে অন্য মহিলার পরকীয়া সম্পর্ক ছিল। আর তা জেনে ফেলাতেই বছর ৪০ এর সরস্বতী সরকার ওরাওকে খুন করা হয়েছে। আর এই ঘটনার জন্য অভিযুক্ত সুরেশ দায়ী বলেও দাবি। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
-
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন
-
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ
-
মানত করেই পুজোর কাজে অংশ, ভোগের দায়িত্বে বিধবারা, উত্তরের এই পুজোয় দশমীর পর মৎস্যমুখ
-
কড়ি ফেললেই আফগান হচ্ছে ভারতীয়! বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার মালবাজারে পুরকর্মী