অরিজিৎ সাহা: সরকারি হাসপাতলের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা হাপিত্যেশ করে টিকিট কাটার দিন শেষ৷ তার পরিবর্তে এবার বাড়িতে বসে অনলাইনে কাটতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের বহির্বিভাগের টিকিট। রোগীর পরিবারের সুবিধায় নয়া উদ্যোগ রাজ্য স্বাস্থ্যদপ্তরের৷
[ আরও পড়ুন: নির্বাচনে সাফল্য পেতে নয়া অস্ত্র, প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে বিধানসভায় লড়বে তৃণমূল]
ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার দিকে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারি হাসপাতালগুলির ভোলবদলে গিয়েছে৷ আগের থেকে অনেক বেশি ঝাঁ চকচকে হয়ে গিয়েছে সেগুলি৷ পরিষেবারও মানোন্নয়ন ঘটেছে৷ সাধারণত নার্সিংহোমের পরিবর্তে সরকারি হাসপাতালেই ভিড় জমান অধিক সংখ্যক রোগী৷ হাসপাতালের বহির্বিভাগে তাই টিকিট কাটতে গিয়ে নাকাল হতে হয় রোগীর পরিজনদের৷ নির্ঝঞ্ঝাটে যাতে প্রত্যেক মানুষ চিকিৎসা পরিষেবা পেতে পারেন তাই নয়া উদ্যোগ নিল স্বাস্থ্যদপ্তর৷ এবার আর হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাটার জন্য কাউকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না৷ পরিবর্তে অনলাইনেই কাটা যাবে হাসপাতালের টিকিট৷
[ আরও পড়ুন: ‘বিফ’ বদলে ‘বিপ’! কলকাতায় হিন্দুত্ববাদীদের রোষের মুখে উৎসব]
কিন্তু এখন প্রশ্ন হল কীভাবে অনলাইনে বহির্বিভাগে টিকিট কাটা যাবে? চলুন একনজরে দেখে নেওয়া যাক সেই পদ্ধতি৷ প্রথমে স্বাস্থ্যদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in -এ যেতে হবে৷ তারপর ‘OPD Tickests Booking’ অপশনে যেতে হবে। অথবা http://onlinehmis.wbhealth.gov.in এই লিংকে ক্লিক করতে হবে৷ এরপর আপনার মোবাইল নম্বর দিন৷ তাতেই আপনি OTP পাবেন৷ এবার আপনার কাছে আসা OTP নম্বরটির মাধ্যমে মোবাইল নম্বর যাচাই করুন৷ নতুন একটি পেজ খুলবে৷ সেখানে Drop Down Menu থেকে যেকোনও সরকারি হাসপাতালের বহির্বিভাগের টিকিট নিয়ে নিন৷ কবে কোথায় কোন চিকিৎসককে পাবেন আর কাকে আপনার প্রয়োজন তাও দেখে নিতে পারবেন অনলাইনে৷ প্রয়োজনে ওই নথি আপনার মোবাইলে সেভ করেও রাখতে পারেন৷
[ আরও পড়ুন: লোকসভার ফর্মুলাতেই ‘মিশন ২০২১’, বিধানসভা জয়ের নয়া রুটম্যাপ বঙ্গ বিজেপির]
শহরের এনআরএস, এসএসকেএম, আরজি কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অনলাইনে বহির্বিভাগের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে৷ এছাড়াও মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদহ, বর্ধমান, উত্তরবঙ্গ, পুরুলিয়া, কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট, ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতালগুলিতেও রোগীরা একই পরিষেবা পাবেন৷
সর্বশেষ খবর
-
গোল করে নায়ক সেই এমবাপেই, প্যারাগুয়ের কঠিন পরীক্ষায় পাস করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত