নিজস্ব সংবাদদাতা, কাঁথি: পুরানো দিঘা থেকে শঙ্করপুর পর্যন্ত সমুদ্রপাড় বাধাই সহ সৌন্দর্যায়নের জন্যে ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার৷ সেচ দফতরের মাধ্যমে ওই টাকায় উদয়পুর থেকে পুরানো দিঘা পর্যন্ত যেভাবে সমুদ্র পাড় বাঁধাই করে পাথর বসিয়ে ঝাঁ-চকচকে সমুদ্রপাড় বানানো হয়েছে, ঠিক একইভাবে শঙ্করপুর পর্যন্ত দেড় কিলোমিটার সমুদ্রপাড় বাঁধাই করে বাহারি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷
দিঘা থেকে শঙ্করপুর পর্যন্ত ঝকঝকে পাড় বাঁধাইয়ের পরে পর্যটকেরা হাঁটতে হাঁটতে সহজেই দিঘা থেকে শঙ্করপুর পৌঁছে যেতে পারবেন৷ ফলে আর চোদ্দো মাইল হয়ে ঘুরপথে দিঘা থেকে শঙ্করপুর যেতে হবে না পর্যটকদের৷ উদয়পুর থেকে পুরানো দিঘা পর্যন্ত যেভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে, একই ভাবে শঙ্করপুর পর্যন্ত সৌন্দর্যায়ন করার জন্যে সেচ দফতর একটি পরিকল্পনা (ডিপিআর) তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দিয়েছিল৷
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিকল্পনার আর্থিক বরাদ্দ হয়েছে৷ দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দিঘায় এসে দিঘাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের রূপ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন৷ এই পদক্ষেপগুলি তারই অঙ্গ বিশেষ৷
দিঘার প্রবেশদ্বার থেকে শুরু করে পর্যটকদের জন্যে ওয়াচ টাওয়ার, বিশ্ব বাংলা উদ্যান, নিকাশি ব্যবস্থার উন্নয়ন থেকে উদয়পুর থেকে পুরানো দিঘা পর্যন্ত পাড় বরাবর মার্বেলপাথর বসানোর কাজ শেষ৷ এবারে শুধু পথ চলার অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
বিছানায় গলা কাটা মহিলার দেহ, পাশে শুয়ে ৬ বছরের মেয়ে! রিষড়ায় খুনের পিছনে পরকীয়া?
-
‘রিফিউজি’ শব্দটি যদি কলঙ্কিত হয়, তাহলে সেই কলঙ্কের জন্য দায়ী কে?
-
হৃদমাঝারে… ৪ বছর আগে ব্রাজিল বিদায়ে পক্ষাঘাত, ভিনিরা নকআউট যেতে প্রথমবার হাসলেন ভারতীয় ভক্ত
-
ধর্মের নামে উগ্রপন্থার প্রচার! বাংলা-অসম-ত্রিপুরায় জেএমবির বড় ষড়যন্ত্র ফাঁস, চার্জশিট দিল এনআইএ
-
বাজেটের পর আধুনিকীকরণ, বিশেষ প্যাকেজ ঘিরে উৎসাহিত চা বণিকরা