সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য! গ্রেপ্তার তৃণমূল কর্মী। ধৃতের নাম মহম্মদ আশরাফ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ঘটনাটি নিয়ে এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে।
আরও পড়ুন:
দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা মহম্মদ আশরাফ। সম্প্রতি আশরাফ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছিলেন। অভিযোগ, সেই পোস্টে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য করেছিলেন। পাশাপাশি শান্তি কুঞ্জ এলাকা তাঁর উপস্থিতি নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। যদিও সেইসব পোস্টের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তৃণমূল কংগ্রেস কর্মীর ওই পোস্ট এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের নজরে এসেছিল। এরপরই ক্ষোভ বাড়ে এলাকায়।
দুর্গাপুর থানায় বিজেপির স্থানীয় কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হয়। এরপরই ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আদালত শুনানি শেষে তৃণমূল কর্মীকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। দুর্নীতি-সহ একাধিক অভিযোগ উঠছে তাঁদের বিরুদ্ধে। ডিম থেরাপিও চলছে তৃণমূলের অভিযুক্ত নেতা-প্রাক্তন বিধায়কদের উপর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের