ফের উত্তেজনা ভাটপাড়ায় (Bhatpara)। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও একটুর জন্য বিজেপি কর্মীর গায়ে গুলি লাগেনি। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, জগদ্দল থানার অন্তর্গত বড় শ্রীরামপুর অঞ্চলে গতকাল রাতে বিজেপি কর্মী রাজু কুমার সাউ বাড়ির সামনে বসে গল্প করছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে আসেন সুজিত চৌধুরী ওরফে কালুয়া ও তাঁর দলবল। প্রথমে বিজেপি কর্মীদের গালিগালাজ করা হয়। তারপরে বন্দুক বার করে রাজুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। ভোটের আগে ২৩ মার্চ রাজু কুমার সাউ এবং তাঁর পরিবারের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সুজিত জড়িত ছিলেন। এই ঘটনায় তিনি জেলও খেটেছেন। জেল থেকে বেরিয়ে এসে ফের তিনি এলাকায় তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ করায় ক্ষোভ গিয়ে পরে রাজুর উপর।
আরও পড়ুন:
রাজু কুমার সাউদের অভিযোগ, বিজেপি করেন বলেই তাঁদের উপর এই আক্রমণ হচ্ছে। এই ঘটনায় সুজিত চৌধুরী ওরফে কালুয়া-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। রাজু সাউ বলেন, “দুটি বাইকে ৫ জন এসে এই হামলা চালিয়েছে। মুখ ঢেকে এই হামলা চালানো হয়। তৃণমূলের গুন্ডা কালুয়া এই হামলা চালায়। এরপর আমাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। আমি পালিয়ে বাঁচি। আমাকে মারার পরিকল্পনা করেছে। আতঙ্কে রয়েছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর