‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে দীর্ঘ চারঘন্টা হুমায়ুন কবীরকে (Humayun Kabir) জিজ্ঞাসাবাদ করল রেজিনগর থানার পুলিশ। আজ, শনিবার সকাল সাড়ে ১১টার আগেই থানায় হাজিরা দেন তিনি। থানায় ঢোকার আগে হুমায়ুন বলেন, “আমি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে।” প্রশ্ন ওঠে, তাহলে কি গ্রেপ্তারের আশঙ্কা করছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা? যদিও দীর্ঘ চারঘণ্টা জেরা শেষে রেজিনগর থানা থেকে বের হন তিনি। জানা গিয়েছে, হুমায়ুনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই আগামী ১৪ জুলাই ফের হুমায়ুনকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে বলে খবর।
বিধায়কের কথায়, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। যা যা প্রশ্ন করা হয়েছিল সমস্ত কিছু উত্তর দিয়েছি। এমনকী আগামী ১৪ তারিখও তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর।
আরও পড়ুন:
জিজ্ঞাসাবাদ শেষে রেজিনগরে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন (Humayun Kabir)। সেখানে তিনি বলেন, ”১০ পাতার একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছিল পুলিশের তরফে। সেই তালিকা অনুযায়ী প্রশ্ন করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয়ে অফিসার বদল করে প্রশ্ন করা হয়েছিল। যথাযথ সমস্ত উত্তর দিয়েছি। আগামী ১৪ তারিখ ফের নোটিস দেওয়া হয়েছে।” বিধায়কের কথায়, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। যা যা প্রশ্ন করা হয়েছিল সমস্ত কিছু উত্তর দিয়েছি। এমনকী আগামী ১৪ তারিখও তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর।
গত ২৬ জুন রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির একটি সভা থেকে বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন হুমায়ুন। এই ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে তাঁকে ‘সবক’ শেখানোর হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই এজেইউপি নেতার বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করে পুলিশ। এছাড়াও তাঁর বিরুদ্ধে শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই মামলার গতকাল তাঁকে শক্তিপুর থানায় তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। তবে আজ, শনিবার বিজেপির বিরুদ্ধে ‘স্যাটা’ মন্তব্যের মামলায় রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর বিতর্কিত মন্তব্য-মামলায় আগেই আমজনতা উন্নয়ন পার্টির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা রেজিনগরের ওই সভার আয়োজক ছিলেন।
সর্বশেষ খবর
-
মেদ ঝরাতে কিনোয়া কিনেছেন, অথচ রান্নার পদ্ধতি জানেন না? রইল ৫ সহজ রেসিপি
-
নুনের বদলে সাবান গুঁড়ো! বিহারের স্কুলে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৩৪ পড়ুয়া
-
পরিবেশের বন্ধু হতে চান? কেনার বদলে কাগজ-কাপড়ে বানিয়ে নিন রাখি, রইল ৪ অভিনব আইডিয়া
-
শেয়ার বাজারে ভয়? ৫০ লাখের এফডিতে ৫ বছরেই মিলবে বিপুল রিটার্ন!
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা