হাওড়া ডিভিশনে (Howrah Division) বাড়ছে ট্রেনের সংখ্যা। আগামী মাসেই নয়া প্ল্যাটফর্মের উদ্বোধন হতে চলেছে। ট্রেনের গতি ও সময়কে পাল্লা গুরুত্ব দিতেই ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে রেল। আসছে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও। তার আগেই হাওড়া স্টেশন ও ডিভিশনে রেল পরিকাঠামোয় একগুচ্ছ উন্নয়নের ঘোষণা করল পূর্ব রেল।
রেল সূত্রের খবর, ২.৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৬৩৫ মিটার দীর্ঘ হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্মটি। জুলাই মাস থেকেই প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য। হাওড়া ডিভিশন সূত্রে খবর, দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার জন্য ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে।
আরও পড়ুন:
হাওড়া ডিভিশনে (Howrah Division) প্ল্যাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “হাওড়া স্টেশনে চালু হতে চলেছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম।” হাওড়া ডিভিশনে ট্রেন দেরিতে চলার যে অভিযোগ লেগেই থাকে, তা থেকে এবার নিষ্কৃতির সময় এসেছে বলেই দাবি রেল কর্তৃপক্ষের।
রেল সূত্রের খবর, ২.৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি। জুলাই মাস থেকেই প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য। হাওড়া ডিভিশন সূত্রে খবর, দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার জন্য ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। ১৬ নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে। এছাড়াও হাওড়া স্টেশনে বসানো হচ্ছে ‘রুট রিলে ইন্টারলকিং’ ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ করবে। হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, “দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের লাইন সংযোগের কাজ চলছে। মূলত সেই কারণেই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এবং বের হতে দেরি হচ্ছে। এই জংশন পয়েন্টের কাজ শেষ হলেই ট্রেন লেটের সমস্যা সমাধান হবে।”
জানা গিয়েছে, তারকেশ্বর, লিলুয়া, আজিমগঞ্জ, ডানকুনি, রামপুরহাট ও কাটোয়ায় কাজ সম্পূর্ণ হয়েছে। একাধিক স্টেশনে লিফটও বসানো হচ্ছে। পরবর্তী পর্যায়ে হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, লিলুয়া-সহ আরও বিভিন্ন স্টেশনে লিফট বসানো হবে বলে জানা গিয়েছে রেলের তরফে।
সর্বশেষ খবর
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স