বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) গ্রেপ্তারির পর থেকে সামনে আসছে নানা তথ্য। দেবরাজের সঙ্গে আরও অনেকেই যে অপরাধচক্রে যুক্ত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সিটের দাবি, কমপক্ষে ৩০ জন এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁদের দিকে বিশেষ নজর তদন্তকারীদের। ইতিমধ্যে দেবরাজ ‘ঘনিষ্ঠ’ চারজনকে তলব করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলেই তদন্তকারীদের সূত্রে খবর।
বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, ১৩০০ কোটি টাকার দুর্নীতি করেছেন দেবরাজ। আর সেই অভিযোগ সংক্রান্ত তদন্তে নেমে সামনে এসেছে ‘ডিসি গ্লোবাল’ নামে একটি সংস্থার নাম। তদন্তকারীদের দাবি, ওই সংস্থাটি খোলা হয় ২০১৫ সালে। সেটি নির্মাণ সংস্থা বলেই খবর। যদিও সংস্থার কাজ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সিট জানতে পেরেছে, ওই সংস্থার কাজও নাকি হত দেবরাজের বাড়ি থেকেই। সংস্থার মালিক হিসাবে রয়েছে দেবরাজের বাবা তরুণকুমার চক্রবর্তীর নাম। যদিও তিনি ছিলেন ‘কাঠের পুতুলে’র মতো। দেবরাজের কথামতোই চলত সব কাজ। এই সংস্থার মাধ্যমে নাকি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। জমি কেনাবেচা, নির্মাণ চুক্তি এবং সম্পত্তি হস্তান্তরের কাজ নাকি এই সংস্থার মাধ্যমে করেছেন দেবরাজ।
আরও পড়ুন:
সিটের দাবি, গোটা দুর্নীতি প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন কমপক্ষে ৩০ জন জনপ্রতিনিধি। দক্ষিণ দমদম, রাজারহাট, নিউটাউনের একাধিক তৃণমূল নেতা যুক্ত ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য পাওয়া যাবে বলেই মনে করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত বিনু মণ্ডল, সুশোভন মণ্ডল ওরফে মাইকেল, রতন মৃধা, সম্রাট বড়ুয়া এবং গোপাল বাগুইকে তলব করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলেই খবর। তদন্তকারীদের দাবি, এই মামলার তদন্তে যুক্ত হতে পারে বহু প্রভাবশালীর নাম। আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর