Physical Assault

কবিরাজি চিকিৎসার নাম করে প্রতিবেশীর সাহায্যে রোগীকে ধর্ষণ! মন্তেশ্বরে গ্রেপ্তার বৃদ্ধ

প্রতিবেশী যুবকই তাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৩, ২২:২৭

options
link
কবিরাজি চিকিৎসার নাম করে প্রতিবেশীর সাহায্যে রোগীকে ধর্ষণ! মন্তেশ্বরে গ্রেপ্তার বৃদ্ধ
ছবি: প্রতীকী

অভিষেক চৌধুরী, কালনা: বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিকভাবে অসুস্থ এক বধূকে কবিরাজী চিকিৎসার নাম করে ধর্ষণের (Rape)অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের (East Burdwan) মন্তেশ্বরের বামুনপাড়া এলাকায় এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ধৃতের নাম কার্তিক সাঁতরা। তার বাড়ি মন্তেশ্বরের মামুদপুর ১ পঞ্চায়েতের মামুদপুর গ্রামে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিরিশ বছর বয়সী ওই বধূ বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ (Sick) হয়ে পড়েছিলেন। বামুনপাড়া এলাকায় বাপের বাড়িতে থাকাকালীন ওই বধূর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। তা জানতে পেরে স্থানীয় যুবক রাজেশ্বর দাস গৃহবধূকে কবিরাজি চিকিৎসার কথা বলেন। কবিরাজী চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এমনই ভরসার কথা শোনান প্রতিবেশী রাজেশ্বর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিজের জন্মদিনে গ্রাহকদের অভিনব উপহার! জোম্যাটোর ডেলিভারি বয়ের ‘কাণ্ডে’ মুগ্ধ নেটদুনিয়া]

এই কথা শুনে বিশ্বাস করেন অসুস্থ গৃহবধূ। অভিযোগ, এরপরেই গত ২৬ জুন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাজেশ্বর দাস নামের ওই যুবক ওই গৃহবধূর বাড়িতে ৬২ বছর বয়সী বৃদ্ধ কার্তিক সাঁতরাকে নিয়ে যায়। কবিরাজি চিকিৎসার (Treatment) নাম করে বাড়ির উঠোনে রাজেশ্বরকে দাঁড় করিয়ে ওই বৃদ্ধ ঘরের ভিতরে যান। তারপরেই ওই বধূকে ধর্ষণের অভিযোগ ওঠে বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনার পর ওই বধূ ভয়ে ও লজ্জায় কাউকে তেমন কিছু বলতে পারেননি। পরে শুক্রবার তিনি কার্তিক সাঁতরা নামে ওই বৃদ্ধের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement

[আরও পড়ুন: ৬০০ টাকা কেজি! লঙ্কার ঝালে মুখ পুড়ছে বাংলাদেশের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.