নন্দন দত্ত, সিউড়ি: কুম্ভমেলায় গিয়ে মৃত্যু হল বীরভূমের আরও একজনের। অমৃতস্নানে গিয়ে নিখোঁজ হয়ে যান রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাউরি পাড়ার বাসিন্দা গায়ত্রী দে। শুক্রবার তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে। বৃদ্ধার দেহ রামপুরহাট পৌঁছে দেওয়ার আবেদন করেছে পরিবার।
গত সোমবার ৩১ জনের একটি দলের সঙ্গে মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন বছর ৫৮-য়ের গায়ত্রীদেবী। তবে মঙ্গলবার রাত ৮টার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় পরিবার। তবে গায়ত্রী দেবী মেলায় পৌঁছনোর প্রথম দিন পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের তিনি জানান, স্নান করে ফের ফোন করবেন। সেই শেষ বার।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মেলা কর্তৃপক্ষের কাছে নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে সাহায্য চান। এরপরই শুক্রবার তাঁর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। এ নিয়ে কুম্ভমেলায় গিয়ে বীরভূমের দুজনের মৃত্যু হল। গত ১৬ জানুয়ারি মৃত্যু হয় সিউড়ির ব্যাঙ্কের অবসর প্রাপ্তকর্মী ব্রততী দাসের। এবার মারা গেলেন গায়ত্রী দে। রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে জানান, “আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। কোথায়, কীভাবে মৃত্যু হল তা সরকারি ভাবে খোঁজ নিচ্ছি।”
সর্বশেষ খবর
-
অভিষেকে আপত্তি অধীরের! মমতাকে বললেন, ‘লোটাকম্বল নিয়ে আসুন, তবে ব্যাগেজ বাদ দিয়ে’
-
তালিবানদের বাগে আনতে না পেরে নিরীহ আফগানদের হত্যা! ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের
-
হিন্দু সংগঠনের চাপে মহিলা কর্মীদের সরানো নিয়ে বিতর্ক! সরছেন আইফেল টাওয়ারের পরিচালক
-
অন্ধভক্তির চেনা প্রেক্ষাপটে রুখে দাঁড়ানোর কাহিনি, কেমন হল ‘হুঙ্কার: দ্য রোর’?
-
রামায়ণের রাজা জনকের কুলদেবী এই দুর্গা, নেপালের মন্দিরে পুজো হয় তন্ত্রমতে, কেন জানেন?