দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রবল গরমে হাঁসফাঁস দশা। এই পরিস্থিতিতে রাজ্যে গরমের বলি প্রৌঢ়া। গন্তব্যে যাওয়ার পথে অটোয় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎকরা প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, সানস্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে প্রৌঢ়ার।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পেয়ারাবাগান থেকে চৌহাটি এলাকায় যাওয়ার জন্য একটি অটোতে উঠেছিলেন এক প্রৌঢ়া। সূত্রের খবর, তার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। তড়িঘড়ি অন্যান্যযাত্রী ও অটো চালকরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রৌঢ়াকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সেই সময় প্রৌঢ়ার পরিচয় জানতেন না কেউ। পরবর্তীতে তাঁর ছবি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায়। জানা যায়, মৃত প্রৌঢ়ার নাম শাকিলা বিবি। বয়স ৬০ বছরের কাছাকাছি। সোনারপুরের দক্ষিণ জগদ্দলের বাসিন্দা তিনি।
[আরও পড়ুন: টানা ২০ দিন শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল, ঘুরপথে চলবে কিছু ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা]
পুলিশের তরফে জানানো হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন প্রবল গরমে সানস্ট্রোকেই মৃত্যু হয়েছে মহিলার। তবে তাঁর অন্য কোনও সমস্যা আগে থেকে ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এপ্রিলেই চাঁদিফাটা রোদে নাজেহাল রাজ্যবাসী। হাওয়া অফিসের তরফে বারবার সকলকে পরামর্শ দেওয়া হয়েছে বাড়িতে থাকার। কিছু নিয়ম মেনে চলার। তবে কাজের তাগিদে পথে নামতেই হচ্ছে আমজনতাকে। যার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
[আরও পড়ুন: পড়াশোনা বিদেশে, লন্ডন থেকে CAA’র প্রতিবাদ, চেনেন ভোট ময়দানে নামা তৃণমূলের নয়া প্রার্থীকে?]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?