সম্যক খান, মেদিনীপুর: প্রসূতি মৃত্যুকাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করল স্বাস্থ্যদপ্তর। শনিবার সাসপেনশনের বিজ্ঞপ্তি জারি করা হল। সবমিলিয়ে সাসপেন্ড হওয়া চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
মেদিনীপুর মেডিক্যাল কলেজের পিজিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া শ্বেতা সিং। অভিযোগ, ৮ তারিখ রাতে গাইনোকলজির এই জুনিয়র চিকিৎসক অপারেশন রুমে ছিলেন। এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই হাসপাতালের ডাক্তারদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। রবিবারও মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসকদের অবস্থার চলছে। তবে কর্মবিরতি নিয়ে ধোঁয়াশা রয়েছেই।
গত বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসবের পর মামনি রুইদাস নামে যুবতীর মৃত্যুতে কাঠগড়ায় তোলা হয় চিকিৎসকদের একাংশকে। ওইদিন অপারেশনে তাঁদের গাফিলতির অভিযোগে মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এই তালিকায় ছিলেন জুনিয়র ও সিনিয়র ডাক্তার, সুপার, আরএমও-ও। সেই তালিকায় যুক্ত হলেন আরও এক জুনিয়র ডাক্তার। এর প্রতিবাদে শনিবার থেকে আংশিক কর্মবিরতিতে নামেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তবে এমার্জেন্সি ও আউটডোর পরিষেবা চালু রেখেছেন তাঁরা। নতুন এমএসভিপি হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দায়িত্ব নেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিশেষজ্ঞ ডাঃ ইন্দ্রনীল সেন।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের