তোলাবাজি বন্ধে কড়া অবস্থান শুভেন্দু প্রশাসনের। বারবার সেকথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সেই একই সুর শোনা গেল পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের (Ratna Debnath) গলায়। কেউ তাঁর নাম করে টাকা চাইলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিধায়কের।
আরও পড়ুন:
রত্না দেবনাথ বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান তাহলে তাঁর সই নিয়ে আসুন। আর নয়তো তাঁর এমএলএ প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।”
রবিবার পানিহাটির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রত্না দেবনাথ। তিনি বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান তাহলে তাঁর সই নিয়ে আসুন। আর নয়তো তাঁর এমএলএ প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।”
এদিনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে জেলবন্দি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলেকে নিয়েও মুখ খোলেন রত্নাদেবী। তিনি বলেন, “যেন কোনও থ্রেট কালচার না থাকে। দেখেছেন তো নির্মল ঘোষ ও তাঁর ছেলে একসঙ্গে জেলে বসে আছেন। বাবা কখনও ছেলেকে বলেছে তোর জন্য এই সব হয়েছে, তুমি বেশি বাড়াবাড়ি না করলে এমন হত না।” বিধায়ক আরও বলেন, “কালকে নির্মল ঘোষ আমাকে নিয়ে বলেছেন, মনে হয় উনি ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছেন। তাই আমার নামে এই সব অভিযোগ করেছেন।” মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য আজীবন লড়ে যাবেন বলেও জানান অভয়ার মা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে
-
মেডিক্যাল বিভাগ, বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কাজের দায়িত্বে গ্রুপ ডি কর্মী! প্রশ্নের মুখে মাল পৌরসভা
-
‘দুধের মতো শরীর’-এর পর তামান্নাকে ‘সদা সুহাগন রহে’র শুভেচ্ছা, ফের বিতর্কে অন্নু কাপুর
-
মাত্র ২৪ ফুটে দীর্ঘ ৪৫ কিমি রেলপথ গড়ে নজির, শিল্পীর তৈরি মডেলেই প্রশিক্ষণ দেবে রেল!
-
আইপিএল থেকে উঠে যাচ্ছে ইমপ্যাক্ট নিয়ম? রোহিত-কোহলির আপত্তির পর নড়েচড়ে বসল বোর্ড!