সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত শিল্পপতি পবন রুইয়াকে গ্রেফতার করল সিআইডি৷ শনিবার সকালে দিল্লি থেকে পবন রুইয়াকে গ্রেফতার করেছে সিআইডির একটি বিশেষ দল৷ মূলত, রেলের অভিযোগের ভিত্তিতে পবন রুইয়াকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সিআইডির৷ আজই রুইয়াকে কলকাতায় আনা হচ্ছে৷
সূত্রের খবর, রেলের অভিযোগ ছাড়াও জেশপকে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে রুইয়ার বিরুদ্ধে৷ সম্প্রতি রেলের তরফে পবন রুইয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়, রেল একটি বরাত দিয়েছিল জেশপকে৷ সেই বরাত পূর্ণ করার জন্য কমপক্ষে ৫০ কোটি টাকার যন্ত্রাংশ পাঠিয়েছিল রেল৷ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই বরাত পূর্ণ করেনি জেশপ৷ নির্ধারিত সময়ের পর দীর্ঘদিন কেটে গেলে বরাত পূর্ণ না হওয়ার কারণ জানতে চায় রেল কর্তৃপক্ষ৷ কিন্তু কোনও সদুত্তর দিতে পারেননি পবন রুইয়া৷ এরপর জেশপ কারখানার চত্বর পরিদর্শন করতে চায় রেল৷ কারণ তাদের আশঙ্কা ছিল রেলের পাঠানো ৫০ কোটি টাকার যন্ত্রাংশ নিখোঁজ৷ এর পরেই বিষয়টি নিয়ে একাধিকবার রেল চিঠি দেয় পবন রুইয়াকে৷ অভিযোগ, কোনও চিঠিরই উত্তর দেননি রুইয়া৷ উপায় না দেখে অবশেষে রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তদন্তের অনুরোধ জানান রেলের এক্সিকিউটিভ ডিরেক্টর৷ সেই চিঠির ভিত্তিতেই সিআইডিকে খোঁজখবরের নির্দেশ দেওয়া হয়৷ রেলের প্রতিনিধিদের নিয়ে কারখানা চত্বর পরিদর্শনের পর দেখা যায়, রেলের পাঠানো ৫০ কোটি টাকার যন্ত্রাংশ সত্যি সত্যি কারখানায় নেই৷ এর পরই রুইয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়৷
সর্বশেষ খবর
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড