সুদীপ বন্দ্যোপাধ্যায়: রাত কত হবে, আন্দাজ করে বলা কঠিন। তবে প্রায় গোটা স্টেশন চত্বরই ফাঁকা। একনজরে দেখলে চোখে নাও পড়তে পারে। কিন্তু, ভাল করে দেখলে অনেকেরই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। স্টেশনের আলো সত্ত্বেও রেললাইনের উপর সুষ্পষ্ট হয়ে উঠেছে একটা ছায়ামূর্তি। যেন ট্রেন চলে আসার পরোয়া না করেই মোবাইলে কথা বলতে বলতে একমনে হেঁটে চলেছে লাইনের উপর দিয়ে।
[পাহাড়ে ফের পুলিশি তৎপরতা, অবশেষে সিংমারিতে পুলিশ সুপার]
ছবিটি দুর্গাপুর স্টেশনের। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এটি। কোথাও দাবি করা হচ্ছে, অশরীরীর এই ছবি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। কোথাও আবার বলা হচ্ছে, কারও মোবাইল ফোনে তোলা এই ছবি। যা বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়ে উঠেছে নেটদুনিয়ায়। হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসল সত্যিটা কী?
এই প্রশ্নই করা হয়েছিল আসানসোল ডিভিশনের পিআরও বিশ্বনাথ মুর্মুকে। জবাবে তিনি জানান, দুর্গাপুরের স্টেশন চত্বরে কোনও সিসিটিভিই নেই। তাই এমন ছবি ওঠার কোনও প্রশ্নই নেই। তাহলে কি এ ছবি কারও মোবাইলে উঠে এসেছে? এই সম্ভাবনা অবশ্য অনেকেই উড়িয়ে দিতে পারছেন না। তবে এও মনে করা হচ্ছে, ফটোশপের মাধ্যমে এমন কোনও ছবিকে এডিট করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে।
[সংশোধানাগারে বন্দির মৃত্যু, অশান্তি ছড়ানোর অভিযোগ ইন্দ্রাণীর বিরুদ্ধে]
অবশ্য যাঁরা এই অশরীরীর মতবাদে বিশ্বাস করছেন তাঁদের মতে, ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’। আপনাদের কী মনে হচ্ছে? এমনটা কি আদৌ হতে পারে? মৃত্যুর পরও থাকতে পারে আত্মার অস্তিত্ব?
[গুরুংয়ের বার্তার পর পাহাড় জুড়ে মোর্চার তাণ্ডব, নিশানায় জলবিদ্যুৎ কেন্দ্র]
ছবি সৌজন্যে – ব্রতীন দাস
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের