সিগন্যালে ট্রেন দাঁড়িয়ে থাকা, যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি। এবার দুর্ভোগ ঘোচাতে নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ভারতীয় রেল। আজ থেকেই হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্ম (Howrah Station Platform) চালু হচ্ছে। ২৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে সোমবার। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে এই প্ল্যাটফর্ম থেকে প্রথম ধৌলি এক্সপ্রেস ছাড়ে।
আরও পড়ুন:
এতদিন হাওড়া স্টেশনে সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্মটি। কিন্তু তা যথেষ্ট ছিল না। তাই নতুন করে ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেয় রেল। এটাই বর্তমানে হাওড়া স্টেশনের সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম। এর দৈর্ঘ্য প্রায় ৬৩৫ মিটার। রেল সূত্রের খবর, প্রায় ২৬ বগির ট্রেন অনায়াসে দাঁড়াবে এই নতুন প্ল্যাটফর্মে।
রেল সূত্রের খবর, ২.৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি। হাওড়া ডিভিশন সূত্রে খবর, দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার জন্য ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। ১৬ নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে। এছাড়াও হাওড়া স্টেশনে বসানো হচ্ছে ‘রুট রিলে ইন্টারলকিং’ ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ করবে।
রেল সূত্রের খবর, ২.৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি। হাওড়া ডিভিশন সূত্রে খবর, দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার জন্য ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। ১৬ নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে। এছাড়াও হাওড়া স্টেশনে বসানো হচ্ছে ‘রুট রিলে ইন্টারলকিং’ ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ করবে। হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, “দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের লাইন সংযোগের কাজ চলছে। মূলত সেই কারণেই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এবং বের হতে দেরি হচ্ছে। এই জংশন পয়েন্টের কাজ শেষ হলেই ট্রেন লেটের সমস্যা সমাধান হবে।”
জানা গিয়েছে, তারকেশ্বর, লিলুয়া, আজিমগঞ্জ, ডানকুনি, রামপুরহাট ও কাটোয়ায় কাজ সম্পূর্ণ হয়েছে। একাধিক স্টেশনে লিফটও বসানো হচ্ছে। পরবর্তী পর্যায়ে হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, লিলুয়া-সহ আরও বিভিন্ন স্টেশনে লিফট বসানো হবে বলে জানা গিয়েছে রেলের তরফে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সার্ভার ডাউনে’র ফাঁদ! পুজোর মুখে আটকে বেতন, উদ্বিগ্ন ৩২ হাজার পুরকর্মী
-
নেপালে তুষারধসে মৃত্যুর ৭ দিন পর কৃষ্ণনগরে ধ্রুবজ্যোতির দেহ, বাড়িতে শোকস্তব্ধ বৃদ্ধ বাবা-মা
-
সেপ্টেম্বরেও অবিরাম বৃষ্টি! দুর্যোগে উত্তপ্রদেশে মৃত ১৭, টানা বর্ষণে বিপর্যস্ত ওড়িশা-বিহার-ছত্তিশগড়ও
-
৭ অক্টোবর তরুণীকে অপহরণ, ৩ বছর পর হামাস সদস্যকে খুঁজে বের করে হত্যা ইজরায়েলের
-
‘সহ অভিনেত্রী হাঁড়ির খবর রাখে!’ সুনীতাকে ‘খুনি’ কটাক্ষে কোমলকে তোপ গোবিন্দার ভাগ্নে বউ কাশ্মীরার