PM Narendra Modi

‘কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে’, তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদির

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরের মঞ্চ থেকে বাংলার উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল কংগ্রেস জমানায় বাংলায় 'কাটমানি' চলত। বাংলায় উন্নয়ন থমকেছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এখন থেকে বাংলায় উন্নয়ন হবে। সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৮:৩২

options
link
‘কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে’, তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদির
তৃণমূলকে দুষে বাংলায় উন্নয়নের বার্তা মোদির। ছবি- কৌশিক দত্ত

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরের মঞ্চ থেকে বাংলার উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তৃণমূল কংগ্রেস জমানায় বাংলায় ‘কাটমানি’ চলত। বাংলায় উন্নয়ন থমকেছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এখন থেকে বাংলায় উন্নয়ন হবে। সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, “এবার বাংলা থামবে না। ইতিহাস গড়বে।” তিনি আরও বলেন, “বাংলা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। বাংলার গৌরব ফেরত আসার কাজ শুরু হয়ে গিয়েছে। নিজের ভবিষ্যৎ তৈরির করার পথে রয়েছে বাংলা।”

Advertisement

অতীতের বামফ্রন্ট ও সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলায় দশকের পর দশক ধরে বামপন্থী ও তৃণমূল যে গর্ত খুঁড়েছিল, সেটা ঠিক করার জন্য ডবল ইঞ্জিন সরকার সুপারফাস্ট স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে।” তৃণমূল সরকারের সময়ে কাটমানি চলত বিভিন্ন ক্ষেত্রে। রাজ্যে কেন্দ্রের উন্নয়নমুখী প্রকল্পগুলি চালু করা হয়নি তৃণমূল আমলে। মেট্রো রেলের প্রকল্পও থমকেছিল। এবার বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রের প্রকল্প শুরু হচ্ছে। কলকাতায় মেট্রোর কমলা লাইনের কাজ এবার শেষ হবে। সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

Advertisement
PM Narendra Modi's message of development in Bengal
মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি- কৌশিক দত্ত

আজ, পশ্চিমবঙ্গ দিবস থেকে বাংলায় পিএম ফসল বিমা যোজনা শুরু হল। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, কঠিন সময়ে চাষিদের পরিবারে সাহায্য করবে এই বিমা। চাষির পরিবারের সঙ্কটের সময়ে কাজে লাগবে। ন্যূনতম সহায়ক মূল্যে বিক্রি থেকে শুরু করে চাষ সংক্রান্ত নানা বিষয় ডিজিটালি দেখা যাবে। সারা দেশে খেত বাঁচাও অভিযান চলছে। এর মাধ্যমে মাটির মান বাঁচানো, রাসায়নিক সার কম ব্যবহার করা, প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর জোর দেওয়া হচ্ছে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানের চাষের জমি দিতে হবে।” 

Advertisement

এদিন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রেলের ৩০০ শয্যার হাসপাতাল থেকে ফসল বিমা যোজনা। তালিকায় রয়েছে গ্রামীণ সড়ক যোজনার ৪৯টি রাস্তার ডেভেলপমেন্টের প্রকল্পেরও উদ্বোধন করা হয়েছে। বীরভূমের সাঁইথিয়ায় নবনির্মিত আধুনিক মৎস্য বাজারের উদ্বোধন করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী নদিয়ার হরিঘাটায় ছাগল প্রতিপালনের জন্য ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করেন। হাওড়ায় রেলের ৩০০ শয্যা বিশিষ্ট রেলওয়ে ডিভিশলান হাসপাতাল ও হাউর ও পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরের মধ্যে ওভারব্রিজের ভিত্তিপস্থর স্থাপন করলেন।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.