Durgapur

বক্সখাট ভেঙে বালিশ-কম্বলও নিয়ে গেছে চোর! দুর্গাপুরে রেলকর্মীর বাড়ি থেকে খোয়া গেল ৫০ লাখের সম্পত্তি

জানা গিয়েছে, পেশায় রেলকর্মী সুবীর চন্দ্র ঘোষ স্ত্রীকে নিয়ে দু'দিনের জন্য কলকাতায় ছেলের বাড়িতে গিয়েছিলেন। রবিবার রাতে বাড়ি ফিরে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৪:৫৮

options
link
বক্সখাট ভেঙে বালিশ-কম্বলও নিয়ে গেছে চোর! দুর্গাপুরে রেলকর্মীর বাড়ি থেকে খোয়া গেল ৫০ লাখের সম্পত্তি
দুর্গাপুরে রেলকর্মীর বাড়ি থেকে খোয়া গেল ৫০ লাখের সম্পত্তি। ছবি: সনাতন গরাই।

দু’দিন পর বাড়ি ফিরেই মাথায় হাত। এ কী কাণ্ড! গোটা ঘর কার্যত লণ্ডভণ্ড। আলমারি ভাঙা। হাঁ করে আছে বক্স খাট। সোনা-গয়না যা ছিল, সঙ্গে নগদও। কার্যত ঝেড়ে বেছে সব নিয়ে পালিয়েছে চোর। পরিবারের দাবি, নগদ টাকা ও প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না খোয়া গিয়েছে।

Advertisement

দুর্গাপুরের (Durgapur) কাঁকসা থানার শেরপুর এলাকার ওই বাড়ি ফাঁকা পেয়ে হানা দেয় চোর। বাড়ির দরজার তালা ভেঙে আলমারি তছনছ করে নগদ টাকা ও প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ি ফিরে এই কাণ্ড দেখে মাথায় হাত পরিবারের সদস্যদের। জানা গিয়েছে, পেশায় রেলকর্মী সুবীর চন্দ্র ঘোষ স্ত্রীকে নিয়ে দু’দিনের জন্য কলকাতায় ছেলের বাড়িতে গিয়েছিলেন। রবিবার রাতে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির মূল দরজার তালা ভাঙা। ঘরের ভিতর ঢুকতেই চোখে পড়ে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে আসবাবপত্র। আলমারির লকার ভাঙা, নগদ টাকা ও সব সোনার গয়না উধাও।

Advertisement

সুবীর চন্দ্র ঘোষের দাবি, “দুষ্কৃতীরা প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়েছে। দীর্ঘদিনের সঞ্চয় মুহূর্তের মধ্যে খোয়া গেছে। খুবই অসহায় লাগছে।” ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, তারা আগে থেকেই বাড়ি ফাঁকা থাকার খবর জানত কি না, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.