সুমন করাতি, হুগলি: হাতে টানা রিকশা এখন অস্তিত্ব সংকটে। ব্যস্ততার যুগে আর কলকাতার রাস্তায় তার দেখা মেলে না। স্বাভাবিকভাবেই কমেছে আয়। হতাশায় ৩০ বছরের ‘বন্ধু’কে সঙ্গে নিয়ে বিহারে পাড়ি দিলেন রিকশাচালক রূপ যাদব।
বিহারের পাটনার বাসিন্দা রূপ যাদব। গত ৩০ বছর ধরে কলকাতার রাস্তায় হাতে টানা রিক্সা চালিয়ে সংসার চালাতেন। যত দিন যাচ্ছে, ততই কমছে আয়। এখন প্রায় তলানিতে ঠেকেছে রোজগার। কেউ আর ওঠেনা রিকশায়। একসময়ের এই ঐতিহ্য আজ ইতিহাসের পথে। আয় কমলেও তিন দশকের ‘সাথী’কে ছাড়তে নারাজ রিকশাচালক। তাই কলকাতার ছাড়লেও ‘সঙ্গী’কে এক সেকেন্ডও কাছছাড়া করছেন না রূপ।
ভবানীপুর থেকে পায়ে হেঁটে রূপ পাড়ি দিলেন বিহারের উদ্দেশে। সঙ্গী টানা রিকশা।
[আরও পড়ুন: ‘না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে’, রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির]
রূপ যাদব বলেন, “৩০ বছর ধরে কলকাতার রাস্তায় রিকশা টেনে জীবিকা চালাই। দেড় বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মদন মিত্রের সাহায্যে রিকশা পাই। কিন্তু এখন মানুষ হাতে টানা রিকশায় আর উঠতে চান না। মানুষের কাছে সময়ের খুব অভাব। তাই এখন যা রোজগার হয় সেটা দিয়ে খেয়ে, পরে আর কিছুই থাকে না। তাই বিহার ফিরে যাচ্ছি। সেখানে চাষবাস বা এই রিকশা টেনেই জীবন চালাব। কিন্তু কষ্ট হলেও সঙ্গীকে ছাড়ব না।” কলকাতা ছাড়তে কষ্ট হচ্ছে রূপ যাদবের। তবে পেটের টান অগ্রাহ্য করা যে কঠিন। তাই নিজের জন্মভূমির পথে রিকশাচালক।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: INDIA জোট নিয়ে নিচুস্তরের কর্মীদের বিভ্রান্তি কাটাতে পার্টি লাইনের ব্যাখ্যা দিল সিপিএম]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!