RSS

বামেদের ‘রাত জাগো’র পালটা সংঘের কর্মসূচি! আজ থেকেই রাস্তায় গেরুয়া সংগঠন

ছাত্র সংগঠন এবিভিপি, শিক্ষক-অধ্যাপকদের সংগঠন এবিআরএসএম, বিএসএম, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক সংগঠন বিদ‍্যা ভারতী-সহ কয়েকটি সংগঠন জেলায় জেলায় মিছিল ও পথসভার ডাক দিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৫:৩৭

options
link
বামেদের ‘রাত জাগো’র পালটা সংঘের কর্মসূচি! আজ থেকেই রাস্তায় গেরুয়া সংগঠন
আন্দোলন মোকাবিলায় এবার সরাসরি রাস্তায় নামছে সঙ্ঘ।

নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ছে। আজ, শুক্রবার কলকাতায় ‘রাত জাগো, দেশ জাগো’র ডাক দিয়েছে বাম সংগঠনগুলি। সিজেপি ও বামেদের এই সব আন্দোলন মোকাবিলায় এবার সরাসরি রাস্তায় নামছে সঙ্ঘ। ছাত্র সংগঠন এবিভিপি, শিক্ষক-অধ্যাপকদের সংগঠন এবিআরএসএম, বিএসএম, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক সংগঠন বিদ‍্যা ভারতী-সহ কয়েকটি সংগঠন জেলায় জেলায় মিছিল ও পথসভার ডাক দিয়েছে। আজ থেকেই এই কর্মসূচি শুরু হচ্ছে।

Advertisement

নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে শুক্রবার বিকেলে কলকাতায় মিছিল করার জন্য অনুমতি চেয়েছিল সিজেপি। তবে অনুমতি দেয়নি পুলিশ। সেই কারণে আজ, শুক্রবার বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে হাত মিলিয়ে কলকাতায় প্রতিবাদ কর্মসূচিতে নামছে তারা। এদিন কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ৮টি বাম-ছাত্র সংগঠন। ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচিরও ডাক দিয়েছে এসএফআই। সঙ্ঘ পরিবারের অভিযোগ, নিট আন্দোলনের নামে গোটা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে বামেরা। সেই কারণে পালটা প্রতিরোধ গড়ে তুলতে ময়দানে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’-এর নামে একটি ব্যানারে এবিভিপি-সহ একাধিক সংগঠন রাস্তায় নামছে। শিক্ষা ক্ষেত্রের একাধিক সংগঠন এর সঙ্গে জড়িত থাকায় একটি অভিন্ন ব্যানারে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে ইতিমধ্যেই শুরু হয়েছে সঙ্ঘের কর্মসূচি। এর পাশাপাশি ঝাড়গ্রাম ,বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় মিছিল, পথসভার ডাক দিয়েছে শিক্ষা সংস্কৃতি সংগঠন মঞ্চ। কয়েকদিনের মধ্যে কলকাতাতেই মিছিল করা হবে। এই নিয়ে সঙ্ঘ পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সঙ্ঘের দাবি, প্রশ্নফাঁস হওয়ার পর দ্রুত পুনঃপরীক্ষা ও সুষ্ঠুভাবে ফল প্রকাশের পরও হিংসাত্মক আন্দোলনের কোনও মানে নেই। এই বার্তা সাধারণের কাছে পৌঁছে দিতেই পথে নামছেন তাঁরা। এই আন্দোলনে দেশবিরোধী শক্তি রয়েছে বলেও দাবি করেছে সংঘ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.