বেতন বাড়ছে সিভিক ভলানটিয়ার ও আশা কর্মীদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেতন বাড়ছে আইসিডিএস কর্মীদেরও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০১৮, ১৮:০৫

options
link
বেতন বাড়ছে সিভিক ভলানটিয়ার ও আশা কর্মীদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন সদ্য ফুরিয়েছে। আর এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করেছিল সিভিক ভলানটিয়াররা। ভোট পর্ব শেষ না হতেই তাঁদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বঙ্গবিভূষণ সম্মান প্রদানের মঞ্চ থেকেই সিভিক ভলানটিয়ারদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Advertisement

[  হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর ব্যয়ভার লাঘব করুন মুখ্যমন্ত্রী, ইতিহাস গড়ে আরজি চিকিৎসকদের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন পর্যন্ত সিভিক ভলানটিয়ারদের বেতন ছিল সাড়ে পাঁচ হাজার টাকা। ১ অক্টোবর থেকে তা বাড়িয়ে করা হবে আট হাজার টাকা। তাছাড়া যাঁরা বর্তমানে সিভিক ভলানটিয়ার হিসেবে কাজ করছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে হোম গার্ড ও পরে কনস্টেবল করে নেওয়ারও পদ্ধতি শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এবার সিভিক ভলানটিয়ারদের সরাসরি পুলিশকর্মী হওয়ার সুযোগ থাকল। এছাড়া আশাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমানে মাসে ২০০০ টাকা করে পান তাঁরা। সেই সঙ্গে থাকে ইনসেন্টিভ। এবার তাঁদের বেতন আরও হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। একই সিদ্ধান্ত আইসিডিএস কর্মীদের ক্ষেত্রে। বর্তমান বেতনের থেকে হাজার টাকা করে বেশি পাবেন তাঁরা। এই নয়া বেতন পদ্ধতি চালু হবে ১ অক্টোবর থেকে।

Advertisement

 ১৮ মিনিটেই বিমানবন্দর থেকে হৃদযন্ত্র এল হাসপাতালে, চ্যালেঞ্জ নিয়ে সফল চালক ]

প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে বিস্তর ঝামেলা হয়েছে। বিরোধীরা  এই ইস্যুতে ক্রমাগত কাঠগড়ায় দাঁড় করায় রাজ্য ও কমিশনকে। যদিও রাজ্য নিশ্চিতভাবেই জানিয়েছিল, নিরাপত্তা দিতে তারা সক্ষম। এক দফায় ভোটে পর্যাপ্ত নিরাপত্তাও দেওয়া হয়। এবং সেখানে বড় ভূমিকা ছিল সিভিক ভলানটিয়ারদের। বিস্তর বুথে নিরাপত্তার গুরুদায়িত্ব সামলান তাঁরা। অনেকে বলছেন, সে কাজেরই পুরস্কার পেলেন তাঁরা। বঙ্গবিভূষণের মঞ্চকে সাক্ষী রেখে, সেরার স্বীকৃতিদের দেওয়া মঞ্চ থেকেই সিভিক ভলানটিয়ারদের কাজেরও যেন স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.