Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Kashmiri Pandits

‘চাকরি ছাড়ুন, নাহলে মরুন’, লস্করের হুমকিতে উদ্বিগ্ন ৭০০০ কাশ্মীরি পণ্ডিত

শ্রীনগরের এক সাংবাদিকের দাবি, কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে এই চিঠি প্রথমে ডার্ক ওয়েবে আসে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:১৭

options
link
‘চাকরি ছাড়ুন, নাহলে মরুন’, লস্করের হুমকিতে উদ্বিগ্ন ৭০০০ কাশ্মীরি পণ্ডিত zoom
কাশ্মীরি পণ্ডিতদের নাম-ঠিকানা প্রকাশ করে হুমকি জঙ্গিদের।
Advertisement

৯০-এর দশকের আতঙ্ক আবারও ফিরে এল জম্মু ও কাশ্মীরে। মাত্র একমাসের মধ্যে ৫ বার হুমকি চিঠি পেলেন কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandits)। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার তরফে শেষ যে হুমকি চিঠি এসেছে তাতে স্পষ্ট হুমকি দিয়ে বলা হয়েছে, চাকরি ছাড়ুন, নাহলে আপনাদের মরতে হবে। পিএম প্যাকেজের অধীনে কর্মরত পণ্ডিতদের উদ্দেশে দেওয়া হয়েছে এই চিঠি। বারবার এহেন হুমকিতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত অন্তত ৭০০০ কাশ্মীরি পণ্ডিত।

গত ১ সেপ্টেম্বর শেষ চিঠি জঙ্গিদের তরফে প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, পিএম প্যাকেজের অধীনে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের ফোন নম্বর, বাড়ির ঠিকানা, গাড়ির নম্বর ডার্ক ওয়েবে ফাঁস করা হয়েছে। এরপর সেটি হোয়াটস অ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে ছড়ানো হয়েছে। চিঠিতে লেখা, চাকরি ছাড়ো, নাহলে দেহ ব্যাগে ভরে নিজের এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। পণ্ডিতরা যদি জম্মুতেও চলে যান তাহলেও তাঁদের ছাড়া হবে না। শুধু তাই নয়, কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তায় তাঁদের হালকা অস্ত্র দেওয়ার বিষয়ে লেফটেন্যান্ট গভর্নর যে পরিকল্পনা করছেন, তারও বিরোধিতা করা হয়েছে এই চিঠিতে। শ্রীনগরের এক সাংবাদিকের দাবি, কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে এই চিঠি প্রথমে ডার্ক ওয়েবে আসে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পিএম প্যাকেজের অধীনে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের ফোন নম্বর, বাড়ির ঠিকানা, গাড়ির নম্বর ডার্ক ওয়েবে ফাঁস করা হয়েছে।

কাশ্মীরি পণ্ডিতদের সম্পর্কে যাবতীয় তথ্য জঙ্গিদের হাতে চলে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি করা হচ্ছে, সরকারি দপ্তর থেকে কোনওভাবে বিরাট ডেটা লিক হয়েছে। গোটা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রক এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের কাছে তদন্তের দাবি জানিয়েছেন পিএম প্যাকেজের কর্মী তথা প্রতিবাদী রাকেশ হান্ডু। ৬ সেপ্টেম্বর এই ইস্যুতে প্রধানমন্ত্রী, উপরাজ্যপালের পাশাপাশি সাইবার ক্রামকে চিঠি লিখে তদন্তের দাবি করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, গত ১৫ বছর ধরে উপত্যকায় ৬,০০০ কর্মী কাজ করছেন, বেশিরভাগই থাকেন ভাড়া বাড়িতে। তাঁদের জন্য সরকার কোয়ার্টার বানানো হলেও গত ৩ বছরে বরাদ্দ হয়েছে মাত্র ৮০০টি। এই অবস্থায় কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।

এদিকে গোটা ঘটনায় কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা। তিনি বলেন, হুমকি শুধু পিএম প্যাকেজের পণ্ডিতরা পাচ্ছেন কেন? অন্য সিনিয়র আধিকারিকরা কেন নন? আসলে প্রশাসন জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে চাইছে না। তাই নজর ঘোরাতে এইসব করছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, এই হুমকিকে হালকাভাবে নেওয়া উচিত নয়, কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা দেওয়া হোক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.