চ্যাম্পিয়ন্স লিগে (UCL 2026) দাপট জারি এমবাপে-হালান্ডদের। বিশ্বকাপের পর ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টেও জারি দুই তারকার গোলবন্যা। ম্যাঞ্চেস্টার সিটির জয়ে জোড়া গোল আর্লিং হালান্ডের। অন্যদিকে নজির গড়ে রিয়াল মাদ্রিদকে জেতালেন কিলিয়ান এমবাপে। তবে দাদা যেদিন চেনা ফর্মে ফিরলেন, সেদিন ভাইয়ের দিনটা ভালো গেল না। ফ্রান্সের ক্লাব লিলের হয়ে নেমে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে।
নতুন মরশুমের ইউসিএলের প্রথম ম্যাচে কঠিন পরীক্ষা ছিল রিয়ালের। জোসে মোরিনহোর দলের সামনে ছিল ইন্টার মিলান। প্রথম থেকে রিয়ালের পরীক্ষা নেয় ইটালির ক্লাব। একাধিক শট সেভ করেন গোলকিপার থিবো কুর্তোয়া। কিন্তু ভুলের মাশুল দিল ইন্টার। ১৪ মিনিটে মাঝমাঠে তাদের ভুল পাস চলে আসে এমবাপের পায়ে। চকিতের শটে জালে বল জড়িয়ে দেন ফরাসি তারকা। যার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে ১৪২টি ম্যাচে ৭১ গোল হয়ে গেল। ছুঁয়ে ফেললেন রিয়াল ও স্পেনের কিংবদন্তি রাউলকে। ইউসিএলে গোলের নিরিখে এই মুহূর্তে পঞ্চম স্থানে আছেন এমবাপে। তাঁর সামনে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি ও করিম বেঞ্জেমা।
আরও পড়ুন:
Good morning.
Look how Kylian Mbappe puts pressure on Inter Milan defenders.What I liked most about the clip was Kylian Mbappé’s celebration.😂❤ pic.twitter.com/hzlpKzeXtN
— تومبو (@KimMbabi10) September 8, 2026
এরপর ২৩ মিনিটে ফের ইন্টারের ভুল। এবার গোল করেন ফেদে ভালভের্দে। তবে ইন্টার লড়াই ছাড়েনি। ৭৭ মিনিটে লাউতারো মার্তিনেজের অ্যাসিস্ট থেকে গোল শোধ করেন কার্লোস আগুস্তো। ঘরের মাঠে জুড বেলিংহাম দু’বার সহজ সুযোগ মিস না করলে বড় ব্যবধানে জিততে পারত রিয়াল। এদিকে এমবাপের নজিরের দিনে লাল কার্ড দেখলেন তাঁর ভাই ইথান। ১৯ বছর বয়সি ফুটবলার মিডফিল্ড ও উইংয়ে স্বচ্ছন্দ। রিয়াল বেটিসের বিরুদ্ধে লিলের হয়ে নেমে ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন তিনি। লিলে হারল ২-৩ ব্যবধানে।
অন্যদিকে পেপ গুয়ার্দিয়ালা পরবর্তী জমানাতে ম্যাঞ্চেস্টার সিটির একমাত্র ভরসা সেই হালান্ডই। বিশ্বকাপ মাতিয়ে দিয়েছিলেন। এবার ক্লাবের হয়েও গোল করে চলেছেন। পোর্তোর বিরুদ্ধে সিটি জিতল ২-০ গোলে। ৪৭ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে হেডে প্রথম গোল করেন। দ্বিতীয় গোলটি এল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। ইউসিএলে ৫৯ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৫৯। তবে এদিন তাঁর একাধিক শট-হেড কখনও বারে লেগে, কখনও প্রতিপক্ষ গোলকিপারের হাতে প্রতিহত হয়।
Erling Haaland vs Porto
MOTM performance 🌟 pic.twitter.com/HVeVRfrS65
— 🇳🇴 (@bcmisfugazi) September 8, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!