সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে কতগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন শাসকদলের প্রার্থী? সুপ্রিম কোর্টকে জানাতে পারল না রাজ্য নির্বাচন কমিশন৷ কমিশনের ভূমিকায় ক্ষুদ্ধ শীর্ষ আদালত৷ কমিশনের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন, ‘ন্যূনতম তথ্যই যখন জানেন না, তাহলে জনগণের টাকা খরচ করে এখানে এসেছেন কেন?’ বুধবার ফের মামলার শুনানি৷
[তোলাবাজি রুখতে এবার অনলাইনে কলেজে ভরতি, ঘোষণা পার্থর]
বহু আইনি জটিলতা পেরিয়ে মে মাসে এক দফায় পঞ্চায়েত ভোট হয়েছে রাজ্যে৷ ফলও ঘোষণা হয়ে গিয়েছে৷ তাহলে আবার কীসের মামলা? পঞ্চায়েত ভোটে রাজ্যে জুড়ে তুমুল অশান্তি হয়েছিল৷ বিরোধীদের অভিযোগ, শাসকদলের সন্ত্রাসের কারণে মনোনয়নই জমা দিতে পারেননি তাদের প্রার্থীরা৷ পঞ্চায়েত ভোটে ই-মনোনয়নকে মান্যতা দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, বিরোধীদের প্রার্থীরা যদি হোয়াটসঅ্যাপ করেও যদি মনোনয়ন দাখিল করেন, তাহলেও তা গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে৷ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পালটা মামলা করে কমিশন৷ ৩ জুলাই পর্যন্ত হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হয়৷ আইনি জটিলতায় এখনও পর্যন্ত পঞ্চায়েতে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জেতা আসনে বিজয়ী প্রার্থীদের নামও ঘোষণা করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন৷ কিন্তু, ঘটনা হল, মঙ্গলবার মামলার শুনানি মুখ পুড়ল কমিশনেরই৷
মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি শুরুতেই কমিশনের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, পঞ্চায়েত ভোটে কতগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতেছেন? কিন্তু, সেই তথ্য জানাতে পারেননি কমিশনের আইনজীবী৷ উলটে সুপ্রিম কোর্টের বিচারপতির হাতে বিনা ভোটে শাসকদলের জেতা আসনের তালিকা তুলে দেন বিজেপির আইনজীবী৷ এরপর রাজ্য নির্বাচন কমিশন তিরস্কার করে বিচারপতি৷ তাঁর প্রশ্ন, ‘ন্যূনতম তথ্যই যখন জানেন না, তাহলে জনগণের টাকা খরচ করে এখানে এসেছেন কেন?’ দিনের মতো শুনানিও স্থগিত হয়ে যায়৷ ফের শুনানি হবে বুধবার৷
[দূষিত হচ্ছে উচ্চশিক্ষার বাতাবরণ, উদ্বেগ প্রকাশ বিদ্বজনদের]
সর্বশেষ খবর
-
শচীন-কোহলির মধ্যে তুলনাই হয় না! এক শর্তেই সমান হবেন দুই তারকা, কী বিশ্লেষণ অশ্বিনের?
-
যুবভারতীতে দেখা যাবে না রাফিনহাকে, অস্ট্রেলিয়া থেকেই ফিরলেন বার্সেলোনা
-
আপত্তি ছিল দুই সতীর্থের, বঙ্গ-সহ ১৩ রাজ্যে ফিরল সেই ‘পুরনো’ ফর্ম ৬, দিতে হবে না SIR ‘স্বঘোষণা’
-
দিল্লি দাঙ্গায় ফের জামিন খারিজ উমর খালিদ-সার্জিলের, ৫ বছর পরও গারদের ওপারেই
-
নেই কেজরি-অখিলেশ-স্ট্যালিনরা, ভাঙা হাঁটে হাত-পা ছুঁড়ে জ্ঞানেশ হটানোর ডাক মমতার! হাসলেন রাহুলরা