Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
ECI

আপত্তি ছিল দুই সতীর্থের, বঙ্গ-সহ ১৩ রাজ্যে ফিরল সেই ‘পুরনো’ ফর্ম ৬, দিতে হবে না SIR ‘স্বঘোষণা’

ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফর্মে এই পরিবর্তনের ক্ষেত্রে আপত্তি জানিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:৩১

options
link
আপত্তি ছিল দুই সতীর্থের, বঙ্গ-সহ ১৩ রাজ্যে ফিরল সেই ‘পুরনো’ ফর্ম ৬, দিতে হবে না SIR ‘স্বঘোষণা’ zoom
নতুন আবেদনকারীদের আর দিতে হবে না SIR 'স্বঘোষণা'। 
Advertisement

শনিবারই ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। সেইমতো বুধবার ইসিআইনেটে ফিরল নতুন ‘পুরনো’ফর্ম ৬। পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এসআইআর মিটে যাওয়া মোট ১৩ রাজ্যে এই ফর্ম মিলছে। ফলত, নতুন আবেদনকারীদের আর দিতে হবে না SIR ‘স্বঘোষণা’। 

বলে রাখা ভালো, ফর্ম ৬ পূরণ করেই ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন জানাতে হয় নতুন ভোটারদের। এনিয়েই রয়েছে বিতর্ক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুই সহকর্মীর ‘ডিসেন্ট নোট’কে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। বিরোধীদের অভিযোগ, ফর্ম ৬ হাতিয়ার করেই ভোটার বাদ দিয়েছেন জ্ঞানেশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসআইআর শুরু হওয়ার পর নির্বাচন কমিশন নতুন ভোটারদের সংযুক্তকরণে (ফর্ম ৬) আবেদনকারীর পরিবারের এসআইআরের তথ্য নিতে শুরু করে। শেষ এসআইআরে আবেদনকারীর বাবা-মা, দাদু-দিদার নাম আছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল। অনলাইন ৬ ফর্মের জে ও কে সেকশনে এসআইআর সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। দিতে হচ্ছিল স্বঘোষণা। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফর্মে এই পরিবর্তনের ক্ষেত্রে আপত্তি জানিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। জানা গিয়েছে, কমিশনার সান্ধু আপত্তি তুলে জানিয়েছিলেন, আইন সংশোধনের পরই ফর্মে সংশোধন করা যাবে। তার আগে নয়। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই আপত্তি কানে তোলেননি বলেই দাবি। এ ছাড়াও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ১০ মাসে ১৪ বার তাঁরা চিঠি দিয়েছিল। ক্যাবিনেট সচিবের কাছেও চিঠি পাঠানো হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

বির্তকের মাঝে গত শনিবার কমিশন তিন নির্বাচন কমিশনারের ছবি প্রকাশ করে বিবৃতি দেয় কমিশন। সেখানে একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে না বা হয়ে গিয়েছে, সেগুলিতে ১৯৬০ সালের ভোটার আইন অনুযায়ী ফর্ম ৬ পাওয়া যাবে। সেই ঘোষণার তিন দিন পর কমিশনের পোর্টালে ফের পুরনো চেহারার ফর্ম ৬ পাওয়া যাচ্ছে। এসআইআর সংক্রান্ত কোনও তথ্য দিতে হচ্ছে না বলেই জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.