শচীন তেণ্ডুলকর নাকি বিরাট কোহলি? শুধু ওয়ানডের নিরিখে এগিয়ে কে? শচীনের শ্রেষ্ঠত্ব নিঃসন্দেহে প্রশ্নাতীত। কিন্তু কোহলির সদ্য ৫৫তম ওয়ানডে সেঞ্চুরির পর ফের প্রশ্ন উঠে গিয়েছে। সেই নিয়ে মতামত দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনিও ‘ক্রিকেট ঈশ্বর’কেই এগিয়ে রাখছেন। তার কারণ পুঙ্খানুপুঙ্খভাবে জানালেন ভারতের প্রাক্তন স্পিনার।
তবে আলোচনায় ঢোকার আগে অশ্বিন একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন। দু’জনের মধ্যে তুলনা সম্ভব নয়। কারণ দু’জন দুই ভিন্ন প্রজন্মের ব্যাটার। তবু তিনি বলছেন, “আমি সবসময় বলব শচীন তেণ্ডুলকর এগিয়ে থাকবেন। তাঁর দু’টো কারণ। প্রথমত আমি শচীনের বিরাট ভক্ত। আর দ্বিতীয়ত, শচীন যে পরিস্থিতিতে খেলেছেন, তখন ভারতীয় ক্রিকেটে আশা জাগিয়ে তুলেছেন। সেটা কোহলির দোষ নয়। কোহলি যে যুগেই খেলুক না কেন, ও সেরা প্লেয়ার হত। এটা নিয়ে কোনও সন্দেহ নেই।”
আরও পড়ুন:
তাহলে কেন শচীন এগিয়ে? অশ্বিন বলছেন, “এখনকার নিয়মকানুনগুলো দেখুন। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩৪ ওভারের পর আরেকটা বল ব্যবহার করতে হয়েছে। দিনের বেলা বল পুরনো হয়ে যায়। শচীন শুধু দিনের বেলায় প্রচুর ওয়ানডে খেলেছে। তাই আমি মনে করি, দুই প্রজন্মের দুই ক্রিকেটারের মধ্যে কোনও তুলনা হয় না।”
কোহলিকে অবশ্য একটি ‘সুযোগ’ দিচ্ছেন অশ্বিন। কী সেটা? তিনি বলেন, “কোহলি যদি ১০০ সেঞ্চুরি করতে পারে, তাহলে আমি ওকে কুর্নিশ জানাব। আর সেটা দারুণ প্রাপ্তি হবে। তখন আমি বলব, কোহলি আর শচীন এক পর্যায়ে আছেন।” এখন সব মিলিয়ে কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি ৮৬। ১০০ সেঞ্চুরির নজির থেকে আর মাত্র ১৪টি দূরে। যে নজির আছে শুধু শচীন তেণ্ডুলকরের। দিনকয়েক আগে বিরাট কোহলি ঘোষণা করেছেন, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপই তাঁর শেষ। হাতে ৩৫টি মতো ম্যাচ পাবেন। তাহলে কি সেঞ্চুরির সেঞ্চুরি করতে পারবেন?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল