অরূপ বসাক, মালবাজার: অবশেষে খুলে গেল সেবকের রাস্তা৷ তবে, এখনই বড় গাড়ি চলাচলের পরিস্থিতি তৈরি না হলেও ছোট গাড়ি সেবক দিয়ে চলানোর ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন৷
[ভূমিকম্পের আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন শিলিগুড়ির যুবক]
মঙ্গলবার ভোরে সেবকের মংপংয়ের কাছে বিরাট ধস নামে৷ মংপংয়ের কাছে ৯ নম্বর জাতীয় সড়কে প্রায় ৫০ মিটার বসে যায়৷ ফলে, ব্যাহত হয় সড়ক যোগাযোগ৷ ধসের জেরে সেবক দিয়ে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স ও ভুটানের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ পরে, কিছুটা নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি৷ রাতের দিকে কয়েকটি ছোট গাড়িও পারাপারের ব্যবস্থা করা হয়৷ তবে, রাতে বৃষ্টি শুরু হওয়ায় ফের বসে যায় রাস্তাটি। যার ফলে সকালের দিকে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন৷
[প্রসাদী ‘কারণ সুধা’য় মজেছে ভক্তগণ, মদ বিক্রিতে রেকর্ড তারাপীঠে]
দু’টি জেসিবি আনিয়ে রাস্তার বসে যাওয়া অংশে বালি পাথর ফেলে উঁচু করা হয়। এরপর থেকে শুরু হয় গাড়ি চলাচল। তবে, খুবই ধীর গতিতে চলছে গাড়ি৷ ফলে, রাস্তার দু’ধারে গাড়ির লাইন জমতে শুরু করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে গাড়ি ছাড়ারও ব্যবস্থা শুরু করেছে প্রশাসন৷ তবে, নতুন করে বৃষ্টি শুরুর আগেই গাড়িগুলি পারাপারের কাজও চলছে দ্রুত গতিতে৷ কারণ, বৃষ্টি হলেই রাস্তা বসে যাচ্ছে৷ ফলে, সবদিক খতিয়ে দেখে আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন৷ দুর্ঘটনা এড়াতে নজরদারিও শুরু হয়েছে বলে খবর৷ তবে, যে ভাবে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাতে যে কোনও সময় এই পাহাড়ের কিছু অংশ ভেঙে তিস্তা গর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷ তখনও বহুদিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে মনে করছে অনেকে৷
[শাসকদলের তাবেদারি করছে প্রশাসন, অভিযোগে ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ বিজেপি-র]
সর্বশেষ খবর
-
যুক্তি-তর্ক-গপ্পে বছরব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শ্যামাপ্রসাদের, প্রতি জেলায় কমিটি গড়ল নবান্ন
-
অন্যের জমি দখল করে বাগানবাড়ি! এবার বহরমপুরে তৃণমূল যুব-নেতার বাড়িতে চলল বুলডোজার
-
আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ট্রাম্প! জানালেন মার্কো রুবিও
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ