চিটফান্ডের প্রলোভনে পা দিয়ে সর্বস্বান্ত নদিয়ার শান্তিপুরের (Shantipur) শতাধিক মহিলা! ভুক্তভোগীদের দাবি, টানা দুই বছর ধরে প্রতি সপ্তাহে প্রিমিয়াম দিচ্ছিলেন তাঁরা। চলতি মাসেই সুদ-সহ টাকা ফেরত পাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। টাকা আত্মসাৎ করে চম্পট দিলেন সংস্থার কর্ণধার ও কর্মীরা। এই নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শান্তিপুরের (Shantipur) মাঠপাড়া, চৈতন্যপল্লি-সহ আশপাশের মহিলারা ২ বছর ধরে ‘অগ্রগতি ওয়েলফেয়ার সোসাইটি’ নামের একটি চিটফান্ড সংস্থায় টাকা রাখতে শুরু করেন। অধিক সুদের আশায় নিজেদের সঞ্চিত অর্থ সংস্থার কর্মীদের হাতে তুলে দিয়েছেন তাঁরা। প্রথম প্রথম কয়েকজন মহিলাকে লোন দিয়েছে সংস্থা। কিন্তু পরে আর কোনও টাকা দেওয়া হয়নি। চলতি মাসে সুদ-সহ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মহিলাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে অফিসে তালা ঝুলিয়ে চম্পট দিলেন সংস্থার কর্মীরা। প্রতারিতরা জানিয়েছেন, সাপ্তাহিক কিস্তিতে টাকা নেওয়া হত। বাড়ি বাড়ি গিয়ে টাকা নিয়ে যেতেন সংস্থার কর্মীরা। সংস্থার তরফে বলা হয়েছিল, স্বল্প সঞ্চয়ে অধিক সুদ পাওয়া যাবে। পাশাপাশি লোন নেওয়ার ক্ষেত্রেও ভালো সুবিধা পাবেন উপভোক্তারা। কিন্তু সম্প্রতি নিজেদের অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যান সংস্থার কর্মীরা। ফোনের তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপরই মহিলারা বুঝতে পারেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন।
এই ঘটনায় শান্তিপুর থানার ওসিকে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিতরা। দ্রুত প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!