সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতবিরেতে গোলাগুলি। ফোন করে ডেকে এনে শুট আউটের ঘটনা ঘটল সোদপুরে। হামলার ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। আক্রান্তের নাম রাজু। গুলিবিদ্ধ যুবককে রাতেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টাকার বখরা নিয়ে খুনোখুনি। এদিকে রাতবিরেতে গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
[স্বপ্নভঙ্গ সৌদিতে! নির্মাণকাজের বদলে মরুভূমিতে ভেড়া চড়াচ্ছেন গলসির যুবক]
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগের তির আক্রান্ত রাজুর প্রতিদ্বন্দ্বী সজলের বিরুদ্ধে। ইতিমধ্যেই ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে সজল ও রাজুর দলের লোকজনই রয়েছে। আক্রান্তের পরিবারের তরফে দাবি, নিমন্ত্রণে গিয়েছিল রাজু। সেই বাড়ি থেকেই তাকে ফোন করে ডেকে এনে হামলা চালায় সজল। চার রাউন্ড গুলি চলেছে। রাজুর পায়ে গুলি লাগায় জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছে ওই যুবক।
জানা গিয়েছে, আক্রান্ত যুবক পেশায় সাট্টার কারবারি। ব্যবসা সংক্রান্ত কোনও বড় লাভের মুখ দেখেছিল রাজু। সেখবর জানত সজল। কে কতটা সেই লাভের টাকা পাবে তা নিয়েই দু’দলের মধ্যে গন্ডগোল। সম্ভবত টাকা চেয়ে না পাওয়াতেই আক্রমণের সিদ্ধান্ত নেয় সজল। আক্রান্তের পরিবারের অভিযোগ, রাজুকে খুনের পরিকল্পনা ছিল সজলের। তবে তা সফল হয়নি। দু’তরফের লোকজন ঘটনাস্থলে এসে পড়ায় গুলির লড়াই চলে রীতিমতো। চার রাউন্ড গুলির শব্দে পাড়া জেগে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। গোলাগুলির ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক মূল অভিযুক্ত সজল।
[ভিনরাজ্যে শ্রমিক মৃত্যুর ঘটনায় উত্তাল মালদহ, জনরোষ সামলাতে নামল ব়্যাফ]
সর্বশেষ খবর
-
ব্রিকসের নৈশভোজে গেলেন না জিনপিং, অনুপস্থিতি নিয়ে কী জানাচ্ছে বেজিং?
-
রাতের আসানসোলে জাতীয় সড়কে বিভীষিকা! ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে বাইক আরোহীকে গুলি
-
গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, কোথায় হবে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ?
-
উপনির্বাচনে ‘জোড়াফুল’ প্রতীক পাচ্ছেন মমতাই! ফের কমিশনের তলব পেয়ে বড় দাবি কালীঘাট তৃণমূলের
-
কড়া নাড়ছে শরৎ, বৃষ্টি কি এবার বিদায়ের পথে? কী জানাল হাওয়া অফিস