জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রোগীর আত্মীয়দের বেসরকারি হাসপাতালে ঢোকা নিয়ে বচসা। আর তার জেরে কথা কাটাকাটির মাঝে রোগীর পরিজনদের গুলি চালানোর অভিযোগ উঠল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bongaon) যশোর রোডের পল্লির এর বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা।
ওই বেসরকারি হাসপাতালে পূর্বপাড়ার বাসিন্দা ছবি কুণ্ডু নামে এক প্রসূতি ভরতি রয়েছেন। মঙ্গলবার বিকেলে ওই নার্সিংহোমের সামনে তাঁর পরিজনেরা দাঁড়িয়ে ছিলেন। আচমকাই বৃষ্টি নামে। বাধ্য হয়ে বৃষ্টি থেকে বাঁচতে হাসপাতালের ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। অভিযোগ, তাতেই বাধা দেন নিরাপত্তারক্ষী। তাঁর দাবি, একজনের বেশি কাউকেই বেসরকারি হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না। সেকথা শোনার পর থেকেই রোগীর পরিজন এবং নিরাপত্তারক্ষীর মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, রোগীর আত্মীয়দের মারধর করা হয়।
[আরও পড়ুন: ওয়াল টিভি-মিউজিক সিস্টেম, বিনোদনের জন্য সব মজুত রাজ্যের এই সেফ হোমে]
ওই প্রসূতির পরিবারের আরও অভিযোগ, সেই সময় ওই বেসরকারি হাসপাতালের অমিত নামে এক কর্মী ফোন করে বাইরে থেকে কয়েকজনকে ডাকেন। তারপরই বেশ কয়েকজন যুবক ঘটনাস্থলে পৌঁছয়। শূন্যে তিন রাউন্ড গুলি চালায়। তবে বরাতজোরে বেঁচে যান প্রসূতির পরিবারের লোকজনেরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
[আরও পড়ুন: বনদপ্তরের জমি দখল করে বাংলা আবাস যোজনার বাড়ি নির্মাণ, ভেঙে দিলেন আধিকারিকরা]
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা