সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পর পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ডামাডোলের সৃষ্টি হয়েছে তা নিয়েই এবার মুখ খুললেন বিজেপির জাতীয় সচিব সিদ্ধার্থনাথ সিং৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে দেশ জুড়ে তৃণমূল যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে সেই বিষয়ে মন্তব্য করেন তিনি৷ তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছে তাই বলুন, আইন নিজের মতো চলবে৷”
বিজেপি নেত্রীর বাড়িতে বোমা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে একের পর এক তৃণমূল নেতৃত্বের জেল হেফাজতকে প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করার জন্যই তৃণমূল ও অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি৷ এই বিষয়ে সিদ্ধার্থনাথ বলেন, “বিষয়টি যদি ‘তৃণমূল-বন্দি’ বলেই ভেবে থাকেন তিনি, তবে তাঁকে আশ্বস্ত করেই বলি এই ব্যাপারে বিজেপি নিজেদের সিদ্ধান্তে অনড়৷” বাংলা থেকে ‘ভ্রষ্টাচার-বন্দি’ এবং ‘গুন্ডা-বন্দি’ দূর করবে বিজেপি, এমন কথাও বলেন তিনি৷
তাপস-সুদীপকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা সিবিআইয়ের
রোজভ্যালি কাণ্ডে আজ আদালতে সুদীপ, বিক্ষোভের আঁচ গোটা রাজ্যে
সর্বশেষ খবর
-
পার্টি অফিসেই দুষ্কৃতীদের গুলিতে খুন উদ্ধব শিবিরের শিব সেনা নেতা! ব্যাপক উত্তেজনা মহারাষ্ট্রে
-
‘কিং ইজ রিটার্ন’, বক্সায় পৌঁছল বিহারের বাঘিনী, খাঁচাতেই খোশমেজাজে হলদে ডোরা-কাটা
-
ভোর হতেই খনি এলাকায় অ্যাকশনে ইডি! ঠিকাদারের বাড়িতে তদন্তকারীরা, বাইরে জওয়ানরা
-
জেন জি-র মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী, সমাজ-সংসারে ‘আড়াল’ আদৌ সরে কি?
-
‘বিগ বসে’র মাঝেই এবার রাজনীতিতে দুর্নিবার-জীতু! কোন দলে দুই তারকা?