ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী যুবক! কীটনাশক খেয়ে ‘আত্মঘাতী’ কোচবিহারের বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এসআইআরের চূড়ান্ত তালিকায় যুবকের নাম ‘বিচারাধীন’ থাকায় ভয়ে যুবক আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
মৃত যুবকের নাম সামিনুর মিঁয়া। বয়স ৩০ বছর। তিনি কোচবিহার ১ ব্লকের মধুপুরের কালপানি গ্রামের বাসিন্দা। পরিবার জানিয়েছে, সামিনুররা পাঁচ ভাইবোন। কিন্তু তাঁর বাবার ছয় সন্তান রয়েছে বলে দাবি করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানির চিঠি দেয় কমিশন। জানানো হয়, তাঁদের বাবার সঙ্গে ষষ্ঠ ভোটারের নাম ম্যাপড করা হয়েছে। শুনানিতে উপস্থিত হয়ে সামিনুররা পাঁচ ভাইবোন সমস্ত তথ্য প্রমাণ দেয়।
তারপর ভোটার তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, সামিনুরের বাবা-মায়ের নাম তালিকায় থাকলেও, পাঁচ ভাই-বোনের নাম ‘বিচারাধীন’ হিসাবে রয়েছে। পরিবারের দাবি, সেই দিন থেকেই চিন্তায় ও আতঙ্কে ছিলেন সামিনুর। সেই আতঙ্কে দু’দিন আগে কীটনাশক খায় যুবক। তাঁকে উদ্ধার করে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যুবক সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। এসআইআরের কারণেই যুবকের মৃত্যু বলে দাবি পরিবারের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?