Advertisement
Advertisement
Anubrata Mondal

‘বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না’, ভোটের আগে বিজেপির উদ্দেশে হুঙ্কার অনুব্রতর

WB Election: এসআইআরের পাশাপাশি এনআরসি নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অনুব্রত বললেন, 'এনআরসি কবে করবে দেখতে চাই।'

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:৪৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:৪৮

options
link
‘বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না’, ভোটের আগে বিজেপির উদ্দেশে হুঙ্কার অনুব্রতর zoom
ফাইল ছবি।

সেই পুরনো চেনা ছন্দে স্বমহিমায় কেষ্ট তথা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার মুরারই ২নং ব্লকের পাইকরের হাজরা মাঠে জনসভায় হুংকার ছাড়লেন বীরভূমের নেতা। বিধানসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচারে তত জোর দিচ্ছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক তথা এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার মুরারই ২নং ব্লকের পাইকরে র জনসভায় এসআইআর ইস্যুতে বিরোধী দল তথা বিজেপিকে তীব্র আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি বিজেপির উদ্দেশে কার্যত হুঙ্কার ছেড়ে কেষ্ট বলেন, ‘‘তোমাদের ক্ষমতা নেই পশ্চিমবাংলা থেকে মুসলিমদের তাড়ানোর। সবার সঙ্গে আমরা আছি, আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার রক্ত আর একজন মুসলমান ভাইয়ের রক্ত একই। বিজেপি ধর্মের রাজনীতি করে। আমরা বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না।”

বিজেপির উদ্দেশে কার্যত হুঙ্কার ছেড়ে কেষ্ট বলেন, ‘‘তোমাদের ক্ষমতা নেই পশ্চিমবাংলা থেকে মুসলিমদের তাড়ানোর। সবার সঙ্গে আমরা আছি, আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার রক্ত আর একজন মুসলমান ভাইয়ের রক্ত একই। বিজেপি ধর্মের রাজনীতি করে। আমরা বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না।”

ওইদিন তৃণমূল কংগ্রেসের জনসভায় প্রধান বক্তা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এসআইআর প্রসঙ্গে বিহার, দিল্লি ও মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘তোমরা এসআইআর করে দু’কোটি মুসলমানকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। তুমি বাদ দিয়ে দেবে আর আমি বিহার, দিল্লি ও মহারাষ্ট্রের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আঙুল চুষব? আর তুমি লেবু চুষবে? আমরা মরে গেছি নাকি?” পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যতদিন জীবন থাকবে পশ্চিমবাংলার কোনও মানুষ বাইরে যাবে না। এসআইআর করে আর এনআরসি করতে চাও না? এনআরসি কবে করবে দেখতে চাই।”

Advertisement

জনসভা শেষে মুরারই ১ নং ব্লকের মহুরাপুর অঞ্চলের শ্রীরামপুর গ্রামের পুরুষ-মহিলা মিলে মোট ১০০ জন সিপিআইএম কর্মী সিপিএম ছেড়ে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সিপিএম ছেড়ে তৃণমূলে আসা সাহিল শেখের বক্তব্য, “দিদির এই উন্নয়নে জোয়ার দেখেই আমরা তৃণমূলে যোগদান করলাম অনুব্রত মণ্ডলের হাত ধরে।” সেন্টু শেখ বলেন, “দুস্থ ভাগচাষি এবং যাঁরা ভূমিহীন তাঁদের যে অনুদান প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কর্মযজ্ঞের উন্নয়নে সামিল হতেই আমরা তৃণমূলে যোগদান করলাম।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.