সুমন করাতি, হুগলি: রাসায়নিক বোঝাই লরি ঠেলে নিয়ে যাওয়ার পথে বিপত্তি। বিদ্যুতের তার এবং ট্রান্সফর্মারের মাঝে পড়ে তড়িদাহত মোট ৬ জন। হুগলির আরামবাগ থানার হরিণখোলার বিরাটিতে ব্যাপক চাঞ্চল্য।
ঠিক কী হয়েছে? শুক্রবার সকালে হরিণখোলার বিরাটিতে একটি রাসায়নিক সার বোঝাই লরি খালি করা হচ্ছিল। সেই সময় লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বেশ কয়েকজন লরিটিকে পিছন থেকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তার পাশেই ছিল ট্রান্সফর্মার। ঠেলতে গিয়ে তড়িদাহত হন অন্তত ৬ জন।
[আরও পড়ুন: মালদহে ভস্মীভূত মণ্ডপ কর্তৃপক্ষের পাশে মুখ্যমন্ত্রী, ফের পুজোর আয়োজনে আর্থিক সাহায্য]
এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং আরামবাগ থানার পুলিশের তৎপরতায় অসুস্থদের উদ্ধার করা হয়। তাঁদেরকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে সকলের।
[আরও পড়ুন: ফের নবান্নকে টক্কর, রাজ্যের সেরা পুজোকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল]
সর্বশেষ খবর
-
বন্দুক নয় বই! একদা জঙ্গলমহলের মাও ‘মুক্তাঞ্চলে’ সিআরপিএফ ক্যাম্পেই এবার পাঠদান কচিকাঁচাদের
-
বারবার ব্রাশ করেও যাচ্ছে না দাঁতের হলদে ছাপ? ফল মিলবে এই ৫ ঘরোয়া টোটকাতেই
-
সৌদিতে হাউথি হামলায় দোলাচলে ‘মুসলিম ন্যাটো’! ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাক-তুরস্ক? কী বলছে ঢাকা
-
পুজোয় মাছ-মাংসে বাগেশ্বরের ‘বাগড়া’, ক্ষুব্ধ পরমাত্মানন্দ মহারাজ বললেন, ‘ও বাচাল, অসভ্য’
-
‘দুর্দিনেও নন্দীগ্রাম থেকে লড়ুন’, মমতাকে চ্যালেঞ্জ ‘কালীঘাটপন্থী তৃণমূল’ নেতা আবু তাহেরের