আদালতে বিবাদ নিষ্পত্তি কেন্দ্রের মধ্যে বিবাদ। প্রৌঢ় শ্বশুরমশাইকে আক্রমণ করে বসল জামাই! ঘুসি মেরে ফাটিয়ে দেওয়া হল নাক! ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, কোচবিহার আদালত চত্বরে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার পাতলাখাওয়া এলাকার বাসিন্দা রাজাকুল হক। বছর তিনেক আগে তিনি অসমের নওগাঁ জেলার বাসিন্দা রফিকুল ইসলামের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে দেন। বিয়ের কিছু মাস পর থেকেই মেয়ের উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। তাঁদের একটি কন্যা সন্তানও হয়। অভিযোগ, সন্তান জন্মের পরেও মেয়ের উপর জামাই অত্যাচার করতেন।
শেষপর্যন্ত, ছ’মাসের শিশুকে উদ্ধার ওই তরুণী বাপেরবাড়িতে চলে আসেন। শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়। এদিন কোচবিহার আদালতের বিবাদ নিষ্পত্তি কেন্দ্রে শুনানি ছিল। ছয়মাসের শিশুকে নিয়ে তরুণী আদালত চত্বরে গিয়েছিলেন। সেসময় রফিকুল ইসলাম ওই শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ। সেসময় জামাইকে আটকান শ্বশুরমশাই।
অভিযোগ, সেসময় আদালত চত্বরেই প্রৌঢ় শ্বশুরকে মারধর করেন রফিকুল। ঘুসি মেরে শ্বশুরের নাক ফাটিয়ে দেওয়া হয়! পরে ওই যুবককে পাকড়াও করা হয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করানো হয়। আইনজীবীদের একাংশের দাবি, বিবাদ নিষ্পত্তি কেন্দ্রে দু’পক্ষের সদস্যরা এবং আইনজীবীরা থাকেন। সেখানে এই ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ