নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এবার ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ বাবা৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার নাজিরগঞ্জে৷ মঙ্গলবার সকালে ছেলে লক্ষ্মীকান্ত রায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবা গণেশ রায়কে নিজের বাড়িতেই কুপিয়ে খুন করল৷ নিজেদের বাড়ি ও সম্পত্তি নিয়ে বাবা, মা, ভাই ও বোনের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল লক্ষ্মীকান্তর৷ এদিন ঝগড়া করতে করতেই কাটারি দিয়ে বাবা সহ মা তিলক, ভাই শ্রীকান্ত, ভাগ্নে রঞ্জিত মণ্ডলকে এলোপাথারি কোপাতে থাকে৷ এর পর সাঁকরাইল থানার পুলিশ লক্ষ্মীকান্তকে গ্রেফতার করে৷
Advertisement
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা