বাড়ির পিছনে গুটিসুটি মেরে বসে আছে একটা বিশালাকার প্রাণী। সঙ্গে অদ্ভুত আওয়াজ। কিছুটা সাহস করে এগিয়ে গিয়ে ভালো করে দেখতেই স্পষ্ট হয়ে যায়, আস্ত একটা কিং কোবরা! নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের মঙরুপাড়া এলাকায় একটি বাড়ির কাছেই দেখতে পাওয়া যায় প্রায় ১৪ ফুটের ওই বিশাল কিং কোবরা। সকালে স্থানীয় বাসিন্দা ডিম্পল ওরাওয়ের বাড়ির কাছে একটি স্পেকট্যাকলড কোবরা সাপকে গিলে খেতে দেখা যায় কিং কোবরাটিকে। তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। শুরু হয়ে যায় হুড়োহুড়ি!
বাড়ির পিছনে এত বড় কিং কোবরা কীভাবে এল, তা নিয়ে বুঝতে পারেননি বাসিন্দারাও। পরে পরিবেশপ্রেমী সৈয়দ নইম বাবুনকে খবর দেওয়া হলে, তিনি সাপটি উদ্ধার তো করেন, কিন্তু দেখা যায় কিং কোবরাটি গুরুতর আহত। কাঁটাতারে জড়িয়ে শরীরজুড়ে তৈরি হয় একাধিক আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য সেটিকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক পশু চিকিৎসক কিং কোবরার ক্ষত সারানোর দায়িত্ব নেন। একেবারে হাসপাতালের মধ্যেই চলে বিশাল আকারের কিং কোবরাটির ‘অপারেশন’।
আরও পড়ুন:

তবে ১৪ ফুটের বিষধর সাপের চিকিৎসা! খুব একটা সহজ ব্যাপার নয়। আর তাই সেটিকে হাতে নিতেই একেবারে ভয়ে আঁতকে ওঠেন চিকিৎসকরা। একটু এদিক ওদিক হলেই যে ঘটে যেতে পারে বিপদ। এই সাপ অত্যন্ত বিষধর। তবুও হাতে নিয়ে নিখুঁতভাবে সাপের ক্ষতস্থানে সেলাই করে দেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, কিং কোবরাটি সুস্থ হওয়ার পর বন দপ্তরের হাতে তুলে দেন চিকিৎসকরা। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা কিং কোবরাটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন। ইতিমধ্যে সাপটির ‘অপারেশনে’র ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে অনেকেই ওই পশু চিকিৎসকদের সাহসকে কুর্নিশ জানাচ্ছেন।
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির