Septic Tank

সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন মলয় ঘটক

মন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত মৃত ও অসুস্থদের পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১৩:৩৬

options
link
সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন মলয় ঘটক

সৌরভ মাজি, বর্ধমান: সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত যুবকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য। মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের মাধবডিহি এলাকায় মৃত ও অসুস্থদের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী মলয় ঘটক। হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য। আশ্বাস দিলেন পাশে থাকার।

Advertisement

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ওইদিন পূর্ব বর্ধমানের মাধবডিহিতে জয়ন্ত মালিক নামে একজনের বাড়ির কাজ চলছিল। সেই নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কের পাটা খোলার জন্য প্রথমে দুই শ্রমিক নিচে নামেন। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁদের কোনও সাড়া শব্দ মেলেনি। ফলে উপরে থাকা ব্যক্তিদের সন্দেহ হয়। এরপর আরও তিনজন নিচে নামেন। তাঁরা উঠছে না দেখে সন্দেহ দৃঢ় হয়। এরপরই ট্যাঙ্ক থেকে একে একে পাঁচজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন জয়দেব মাল, অশোক সাঁতরা (১৮) এবং সুন্দরম মালিক (১৯)। বাকি অসুস্থ দুজনকে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ED’র তলবে সাড়া, সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক]

এই দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে মৃতদের বাড়ি গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন ছিলেন বিধায়ক শম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম-সহ অন্যান্যরা। আহতদেরও সাহায্য করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।

Advertisement

[আরও পড়ুন: পার্টি সদস্যদের ত্রুটি সংশোধনে এবার ‘মূল্যায়ন’ আলিমুদ্দিনের, উত্তর যাচাই নিয়ে প্রশ্ন দলেই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.