ফরাসি উপনিবেশ চন্দননগরে এবার লাগতে চলেছে প্যারিসের ছোঁয়া! আলোয় মুড়ে ফেলা হচ্ছে স্ট্র্যান্ড রোড। তাহলে কি পুজোর আগেই ঢাকে কাঠি? না ব্যাপারটা ঠিক তা নয়। জানা গিয়েছে, শুক্রবার থেকে চন্দননগরে তিন দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। অর্থাৎ ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব পালন হবে। রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের হাত ধরে এই উৎসবের সূচনা হবে বলে জানা গিয়েছে। সেই উপলক্ষেই আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে স্ট্র্যান্ড রোড।
আরও পড়ুন:
উল্লেখ্য, ফরাসি আমলের ঝকঝকে রেজিস্ট্রি অফিসকে আগের অবস্থায় ফিরিয়ে আনতো উদ্যোগী রাজ্য সরকার। সেই অফিস সংস্কারকে কেন্দ্র করেই তিন দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ ফরাসি ঐতিহ্যের ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে চন্দননগর।
প্রশাসন সূত্রে খবর, গঙ্গাবক্ষে আরতি সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চন্দননগরে। স্ট্র্যান্ড রোডের দু’ধার জুড়ে থাকে খাবারের স্টল। যেখানে ভারতীয় ডিশের পাশাপাশি ফরাসি ও কন্টিনেন্টাল খাবারও পাওয়া যাবে। উল্লেখ্য, ফরাসি আমলের ঝকঝকে রেজিস্ট্রি অফিসকে আগের অবস্থায় ফিরিয়ে আনতো উদ্যোগী রাজ্য সরকার। সেই অফিস সংস্কারকে কেন্দ্র করেই তিন দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ ফরাসি ঐতিহ্যের ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে চন্দননগর।
জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জার জন্য দেশজোড়া খ্যাতি রয়েছে চন্দননগরের। এবার মা দুর্গা আসার আগেই ঝলমলে চন্দননগর ঘিরে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। এ প্রসঙ্গে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, “চন্দননগরের নিজস্ব ঐতিহ্য রয়েছে। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে বহু স্থাপত্যও। সেগুলিও রক্ষা করতে হবে। ফ্রান্সের সঙ্গে এই চন্দননগরের ওতপ্রোত যোগ রয়েছে, তা আরও সুদৃঢ় করতেই এই উৎসবের আয়োজন।” শুধু চন্দননগর নয়, হুগলিতে বেশকিছু ইউরোপীয় সার্কিট রয়েছে। সেগুলিকে কেন্দ্র করে হুগলি নদীর পাড়ে আগামী দিনে পর্যটনে জোর দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ উঠতেই সুমিতের খোঁজে অভিষেকের বাড়ি ঘিরে ফেলল সিআইডি-এসটিএফ
-
‘আহত’ ইরানের মার, জর্ডনে ধ্বংস একের পর এক মার্কিন যুদ্ধবিমান! চিন্তায় ট্রাম্প
-
‘দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না’, বামেদের ‘দ্বিচারিতায়’ হুঁশিয়ারি শুভেন্দুর
-
অধ্যাপক বদলি বিলে যাদবপুরে ‘সিঁদুরে মেঘ’! বামেদের বিঁধে শুভেন্দু বললেন, ‘ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান’
-
‘শেষ দেখে ছাড়ব’, ভেনিস কাণ্ডে মামলার হুঙ্কার ‘জুলাই জঙ্গি’ আজমেরী হক বাঁধনের