শান্তনু কর, জলপাইগুড়ি: টিভি দেখতে গিয়ে যৌন নির্যাতনের শিকার নাবালিকা। হাঁটুর বয়সি এক কিশোরীকে বারংবার ধর্ষণের অভিযোগ উঠল ৫০ বছর বয়সি ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতের নাম খিরেন রায়। বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশুড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খিরেন রায়ের বাড়িতে প্রতিদিন টিভি দেখতে যেত এলাকার নবম শ্রেণির ওই ছাত্রী। সেই সুযোগে বছর পঞ্চাশের ওই ব্যক্তি লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।
[আরও পড়ুন: যশস্বী-বাটলার শোয়র সাক্ষী গুয়াহাটি, চলতি আইপিএলে হারের হ্য়াটট্রিক সৌরভের দিল্লির]
জানা গিয়েছে, দু’মাসের অন্ত্বঃসত্তা হয়ে পড়েছিল সে। শারীরিক চিহ্ন দেখেই পুরো বিষয়টি জানতে পারে পরিবার। কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে তার পরিবার পুরো বিষয়টি জানতে পারে। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়।
লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে আদালতে তোলা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
[আরও পড়ুন: যশস্বী-বাটলার শোয়র সাক্ষী গুয়াহাটি, চলতি আইপিএলে হারের হ্য়াটট্রিক সৌরভের দিল্লির]
সর্বশেষ খবর
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!