স্টাফ রিপোর্টার: টিবি হয়েছে৷ আর তা নাকি ছোঁয়াছে রোগ৷ এই অজুহাতে অসুস্থ ছাত্রর চিকিৎসা করতে অস্বীকার করা হয়েছে৷ এমনই অভিযোগ উঠল মগরাহাট গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র মির আবদুর৷ বিষয় তাঁর অঙ্ক৷ কিন্তু টিউবারকিউলোসিস বা টিবি কেমন করে ছোঁয়াচে হতে পারে তা এখনও মিলিয়ে উঠতে পারছেন না তিনি৷ মগরাহাট এলাকাতেই বাড়ি মিরের৷ সেই কারণেই নীলরতন সরকার হাসপাতাল থেকে স্থানীয় মগরাহাট গ্রামীণ হাসপাতালে রেফার করা হয় টিবি আক্রান্ত ছাত্রকে৷
দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী
অভিযোগ, স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া মাত্রই প্রথমে তাঁকে বলা হয় টিবি ছোঁয়াচে রোগ৷ তাই তাঁর চিকিৎসা করা সম্ভব নয়৷ এই ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করেন মির৷ কিন্তু তাঁর কথায় কান দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ উল্টে তাঁকে অপমান করা হয় বলে অভিযোগ৷ পরে তাঁকে বলা হয়, আগামী সপ্তাহে আসতে৷ তখন ভেবে দেখা হবে যে আদৌ তাঁর চিকিৎসা করা হবে কি না৷
শুক্রবারই মির অভিযোগ জানিয়ে সুপারের উদ্দেশে একটি চিঠি পাঠান৷ স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করেছেন তিনি৷
খেয়ালি আবহাওয়া, বাড়ছে পক্সের দাপট
সর্বশেষ খবর
-
ইরানি নৌকায় ৩০০০ কোটির মাদক পাচার! গুজরাট উপকূলে গ্রেপ্তার ৫ পাকিস্তানি
-
খাম নিয়ে নওশাদদের মামলা খারিজ! ‘ভোট প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করতে চায় না’, বললেন বিচারপতি
-
সীমান্তে মাইন বিস্ফোরণে জখম দক্ষিণ কোরিয়ার ৩ সেনা! দায় এড়িয়ে পালটা হুঁশিয়ারি কিমের বোনের
-
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচারে যাওয়ার আগেই আটক লেখক মানস ফকির, সুকৃতি রঞ্জন! তীব্র প্রতিবাদে বিধান ভবন
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যাবে পুজোর কেনাকাটা?