Habra

থানার পুলিশ ব্যারাকেই সাব ইন্সপেক্টরের রহস্যমৃত্যু, ঘর থেকে মিলল দেহ!

পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ! থানার অন্যান্য পুলিশকর্মীরাই ওই দেহ উদ্ধার করেছেন। মৃতের নাম বিশ্বনাথ সেন। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া থানার।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৭:২২

options
link
থানার পুলিশ ব্যারাকেই সাব ইন্সপেক্টরের রহস্যমৃত্যু, ঘর থেকে মিলল দেহ!
বিশ্বনাথ সেনের রহস্যমৃত্যু।

ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ! থানার অন্যান্য পুলিশকর্মীরাই ওই দেহ উদ্ধার করেছেন। মৃতের নাম বিশ্বনাথ সেন। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া (Habra) থানার। তিনি ওই থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। কী কারণে এই ঘটনা? আত্মহত্যা নাকি অন্য কিছু? সেই প্রশ্ন উঠেছে। ছুটি পাওয়া নিয়ে কোনও সমস্যা ছিল কি? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

বিশ্বনাথ সেনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায়। কর্মসূত্রে তিনি হাবড়ায় ছিলেন। থানার ব্যারাকেই তিনি থাকতেন। তাঁর জন্য ব্যারাকে একটি নির্দিষ্ট ঘর ছিল। সেই ঘরেই বিশ্বনাথ সেন থাকতেন। থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেও ডিউটি করেছেন ওই এসআই। ডিউটি শেষের পর ব্যারাকে ফিরে নিজের ঘরে চলে যান। আজ, সোমবার সকাল থেকে বিশ্বনাথ সেনের কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথমে সহকর্মীরা ভেবেছিলেন বিশ্বনাথ সেন একটু বেশি সময় ধরে ঘুমোচ্ছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি ঘরের দরজা খোলেননি। মোবাইলে ফোন করেও কোনও সাড়া মেলেনি। এরপরই সহকর্মীরা দরজা ধাক্কা দেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়া গেলে দরজা ভাঙার সিদ্ধান্ত নেন সকলে। ওই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে বিশ্বনাথকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

Advertisement

প্রাথমিভাবে এই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলেই মনে করা হচ্ছে। কিন্তু কেন তিনি এমন সিদ্ধান্ত নেবেন? সহকর্মীরা জানিয়েছে, গতকাল রাতেও বিশ্বনাথ সেনের ব্যবহার স্বাভাবিক ছিল। দুঃসংবাদ পরিবারকে জানানো হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.