অযোধ্যার রাম মন্দির এবার দুর্গাপুরে (Durgapur)। অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দিরের আদলে এবার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে গড়ে উঠতে চলেছে বিশাল থিম মণ্ডপ। দক্ষ শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় ইতিমধ্যেই ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মণ্ডপের কাঠামো। দুর্গাপুজোর আগে শহরজুড়ে যখন উৎসবের আমেজ তৈরি হচ্ছে, ঠিক তখনই অভিনব এই থিমকে ঘিরে বাড়ছে দর্শনার্থীদের কৌতূহল। এবারের পুজোর মূল আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। সেই মন্দিরের স্থাপত্যশৈলীকে সামনে রেখেই তৈরি করা হবে বিশালাকার মণ্ডপ।

থাকছে নজরকাড়া স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ এবং নজরকাড়া আলোকসজ্জা। সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে উঠবে গোটা পুজো প্রাঙ্গণ। মণ্ডপের প্রতিটি অংশেই থাকবে বিশেষ চমক, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা প্রায় ১ কোটি টাকা ব্যয় করে গড়ে উঠছে মণ্ডপ। ইতিমধ্যেই পুজো প্রাঙ্গণে এসে পৌঁছেছে প্রতীকী রাম, সীতা ও হনুমানের মূর্তি। সঙ্গে রয়েছে হাতির প্রতিকৃতিও। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলিকে সাজিয়ে তোলা হবে। ফলে মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে এক অন্যরকম আবহ।

‘ইচ্ছে পূরণ’ এর উদ্যোগে টানা চার বছর ধরে এই দুর্গাপুজোর আয়োজন হয়ে আসছে। প্রতি বছরই নতুন ভাবনা নিয়ে দর্শনার্থীদের চমকে দেওয়ার চেষ্টা থাকে উদ্যোক্তাদের। তবে এবারের আয়োজন যে বিশেষ হতে চলেছে, তা প্রস্তুতির শুরুতেই স্পষ্ট। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সব ক্ষেত্রেই থাকছে বড়সড় পরিকল্পনা। উদ্যোক্তা পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, “এবারের দুর্গাপুজো (Durga Puja) গোটা রাজ্যের মধ্যে অন্য মাত্রা পাবে। ক্ষুদিরাম মাঠের এই পুজোও মানুষের মন কাড়বে।” এর আগেও কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে দুর্গামণ্ডপ মন কেড়েছিল শহরবাসীর। এবার প্রথম জেলায় দুর্গাপুজোর চমকে উঠে এল অযোধ্যা। শিল্পীদের হাতে গড়ে একফালি অযোধ্যা নগরী দেখার জন্য অধীর অপেক্ষায় দুর্গাপুরবাসী।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সম্মুখ সমরে সইফ-অক্ষয়, কেমন হল ‘হ্যায়ওয়ান’? রইল রিভিউ
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!