Bhangar

‘কোনও হিংসা বরদাস্ত নয়’, সিপির দায়িত্ব পেয়েই ভাঙড় থেকে জোরাল বার্তা সুপ্রতিম সরকারের

সামনেই বিধানসভা নির্বাচন। কোনওভাবেই ভাঙড়ের মাটিতে হিংসা বরদাস্ত করা হবে না। জোরাল এই বার্তা দিলেন নবনিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এদিন ভাঙড়ে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ কমিশনার।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৯:০০

options
link
‘কোনও হিংসা বরদাস্ত নয়’, সিপির দায়িত্ব পেয়েই ভাঙড় থেকে জোরাল বার্তা সুপ্রতিম সরকারের
নিজের অফিসে পুলিশ কমিশনার।

সামনেই বিধানসভা নির্বাচন। কোনওভাবেই ভাঙড়ের মাটিতে হিংসা বরদাস্ত করা হবে না। জোরাল এই বার্তা দিলেন নবনিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এদিন ভাঙড়ে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ কমিশনার। এলাকার নিরাপত্তার জন্য আরও বেশ কিছু পদক্ষেপ আগামী দিনে করা হবে। সেই কথাও বৈঠকের পর জানানো হয়েছে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলার গুরুত্বপূর্ণ এলাকা ভাঙড়। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস ও আইএসএফের মধ্যে বিবাদ হয় বলে অভিযোগ। রাজনৈতিক সংঘর্ষে ভাঙড়ের বিভিন্ন এলাকা রক্তাক্ত হয় বলেও অভিযোগ। চলে বোমাবাজি! বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠতে পারে ভাঙড়ের এলাকা। সেই আশঙ্কার কথাও ওয়াকিবহাল মহলের একটা অংশ মনে করছে। ভোটের আগে এলাকার শান্তি বজায় রাখাই অন্যতম দায়িত্ব বলে পুলিশের একটা অংশও মনে করছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, শনিবার ভাঙড়ে পৌঁছন কমিশনার সুপ্রতিম সরকার। সমস্ত পুলিশ আধিকারিক এবং খানার অফিসারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

সেই আবহেই এবার ভাঙড়ে গিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। সম্প্রতি তিনি কমিশনার পদে দায়িত্ব পেয়েছেন। এদিকে ভাঙড়ও গত বছর থেকে কলকাতা পুলিশের আওতায় এসেছে। সেই হিসেবেই আজ, শনিবার ভাঙড়ে পৌঁছন কমিশনার সুপ্রতিম সরকার। সমস্ত পুলিশ আধিকারিক এবং খানার অফিসারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। ভোটের আগে ও নির্বাচনের সময় ভাঙড়ে যেন কোনওরকম রাজনৈতিক অস্থিরতা, হিংসা না ছড়ায়। কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না, সেই জোরাল বার্তা দেওয়া হয়েছে। ভাঙড়ে একাধিক দুর্গম এলাকা রয়েছে, যেখানে সহজে-দ্রুত পৌঁছনো যায় না সবসময়! সেখানেও পুলিশ অফিসারদের কাজে কোনও সমস্যা হচ্ছে কিনা, সেই বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন।

Advertisement

ভাঙড়ের নিরাপত্তার জন্য আগামী দিনের আরও বেশ কিছু পদক্ষেপ করা হবে। পুলিশের তরফে সেই কথাও জানানো হয়েছে। জিরো টলারেন্সকে পুলিশ গুরুত্ব দিচ্ছে, সেই কথাও প্রশাসনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিজয়গঞ্জ বাজারে নতুন থানার উদ্বোধন হবে। সেই কাজেরও অগ্রগতি এদিন খতিয়ে দেখেন সুপ্রতিম সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন