Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Maldah

স্ত্রীর প্ররোচনায় শ্বশুর-শাশুড়িকে বাড়িতে রাখার ছক! মা’কে খুন্তির ছ্যাঁকা দিয়ে ঘরছাড়া ‘গুণধর’ ছেলের

স্ত্রীর প্ররোচনায় শ্বশুর-শাশুড়িকে নিজেদের বাড়িতে রাখার পরিকল্পনা! সেজন্য নিজের গর্ভধারিনী মা-কে মারধর, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, মাকে মারধর করে তাঁর বাড়ি থেকেই বার করে দেওয়া হয়েছে! অসুস্থ ওই প্রৌঢ়া হাসপাতালে ভর্তি।

Advertisement
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৭:৪৯

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৭:৪৯

options
link
স্ত্রীর প্ররোচনায় শ্বশুর-শাশুড়িকে বাড়িতে রাখার ছক! মা’কে খুন্তির ছ্যাঁকা দিয়ে ঘরছাড়া ‘গুণধর’ ছেলের zoom
প্রতীকী ছবি।

স্ত্রীর প্ররোচনায় শ্বশুর-শাশুড়িকে নিজেদের বাড়িতে রাখার পরিকল্পনা! সেজন্য নিজের গর্ভধারিণী মা’কে মারধর, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, মাকে মারধর করে তাঁর বাড়ি থেকেই বার করে দেওয়া হয়েছে! অসুস্থ ওই প্রৌঢ়া হাসপাতালে ভর্তি। অত্যাচার করতে না পেরে শেষপর্যন্ত ছেলে-বউমার বিরুদ্ধেই থানায় অভিযোগ জানিয়েছেন প্রৌঢ়া। ঘটনার পরই ছেলে-বউমা পলাতক বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার এলাকায়।

ইংরেজবাজার থানার নয়ঘর কলোনি বাগানপাড়া এলাকায় বাড়ি ফুলকুমারী মল্লিক নামে ওই প্রৌঢ়ার। তাঁর স্বামী পরিযায়ী শ্রমিক হওয়ায় ভিনরাজ্যে কর্মরত। ওই প্রৌঢ়ার সঙ্গে বাড়িতে ছেলে বিক্রম মল্লিক ও পুত্রবধূ উত্তরা থাকতেন বলে খবর। শুরুতে সব কিছু ঠিক থাকলেও সম্প্রতি পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ওই প্রৌঢ়ার উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, দিন কয়েক আগে ছেলের শ্বশুর-শাশুড়ি ওই বাড়িতে এসে থাকতে শুরু করেন। অভিযোগ, তাঁদের উপস্থিতির পর থেকেই অত্যাচার শুরু হয়! কখনও মায়ের মাথার চুল কেটে নেওয়া হয়! কখনও আবার গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হত বলে অভিযোগ। মুখ বুজে ছেলে-বউমার অত্যাচার সহ্য করতেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কখনও মায়ের মাথার চুল কেটে নেওয়া হয়! কখনও আবার গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হত বলে অভিযোগ। মুখ বুজে ছেলে-বউমার অত্যাচার সহ্য করতেন তিনি।

কিন্তু দিন দিন ওই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগ। গরম জল পর্যন্তও ফুলকুমারীর গায়ে ঢেলে দেওয়া হয়! সম্প্রতি শীতের রাতে মারধর করে তাঁকে বাড়ির বাইরে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবেশীরা ফুলকুমারীর বোনকে খবর দেন। আক্রান্তকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। আক্রান্ত জানিয়েছেন, ছেলের শ্বশুরবাড়ির লোকেদের উস্কানিতে এই ঘটনা! তাঁদের উস্কানিতেই শুরু হয় অত্যাচার। সম্পত্তি দখল করে ছেলের শ্বশুরবাড়ির লোকজন সেখানে থাকতে চাইছে বলে অভিযোগ।

ওই প্রৌঢ়া থানায় ছেলে-বউমা-সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের পর থেকেই ছেলে-বউমা পলাতক বলে জানা গিয়েছে। ওই প্রৌঢ়া হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.