Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Paschim Medinipur

স্ত্রীর সঙ্গে ফস্টিনস্টি! ক্ষোভে পড়শিকে বাড়িতে ঢুকে কোপাল যুবক

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। সেই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:১৬

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:১৬

options
link
স্ত্রীর সঙ্গে ফস্টিনস্টি! ক্ষোভে পড়শিকে বাড়িতে ঢুকে কোপাল যুবক zoom
প্রতীকী ছবি।
Advertisement

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক! সেই আক্রোশে স্ত্রীর প্রেমিককে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। সেই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

মৃত যুবকের নাম কার্তিক শাসমল। বয়স ৩৮। তিনি পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড় থানার নারমা গ্ৰাম পঞ্চায়েতের বারিকবাড় গ্রামের বাসিন্দা। পাশেই বাড়ি অভয় হেমব্রমের। অভয়ের স্ত্রীর সঙ্গে কার্তিকের অবৈধ সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন অভয়। তার জেরেই শুক্রবার তাঁর বাড়িতে ঢুকে খুনের অভিযোগ উঠেছে অভয়ের বিরুদ্ধে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে শুয়ে ছিলেন কার্তিক। পাশেই শুয়ে ছিলেন তাঁর স্ত্রী। গভীর রাতে প্রতিবেশী অভয় হেমব্রম ধারালো অস্ত্র হাতে তাঁর ঘরে ঢুকে পড়েন। অভিযোগ, কোনও কথা না বলে ঘুমন্ত কার্তিককে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন হেমব্রম। রক্তে ভেসে যায় বিছানা। কার্তিকের স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যান হেমব্রম।

খবর যায় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অন্যদিকে এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অভয় হেমব্রমকে। ধৃতকে আজ, শনিবার আদালতে তোলা হবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.