মুর্শিদাবাদের (Murshidabad) বিএলও মৃত্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন মৃত বিএলও মায়ার মুখ্যোপাধ্যায়ের ছেলে রুবেল মুখোপাধ্যায়। শুক্রবারই লিখিত অভিযোগপত্র থানায় জমা দিয়েছেন তিনি। অভিযোগ, কমিশনের কাছে কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন মায়া। তাঁর সেই দাবি মানা হয়নি।
হরিহরপাড়া থানার চুয়াপুর গ্রামপঞ্চায়েতের শ্রীপুরে ২৫১ নম্বর বুথের বিএলওর দায়িত্ব পেয়েছিলেন মায়া মুখোপাধ্যায়। কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন। মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তিও ছিলেন। পরে বাড়ি ফেরেন। এদিকে শুনানি প্রক্রিয়ায় তাঁর বুথের ৩৫০ জনকে শুনানিতে ডাকা হয়। তাঁদের নাম বাদ গেলে বাড়িতে হামলা চালানো হতে পারে। এই আশঙ্কায় ভুগছিলেন তিনি। তাতেই শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে অভিযোগ পরিবারের।
আরও পড়ুন:
মায়াদেবীর ছোট ছেলের অভিযোগ, তিনি বিএলও হতে রাজি ছিলেন না। কিন্তু কমিশনের ভয়ে তিনি বিএলও হতে বাধ্য হন। সবসময়ই চূড়ান্ত তালিকা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতেন। মায়ার মৃত্যুর পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হয়েছে বিএলওদের সংগঠনও।
উল্লেখ্য, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মায়াদেবীর। পরিবারের সদস্যদের দাবি, বুথের বহু ভোটার হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন। তাঁদের সকলের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কিনা, তা নিয়ে চিন্তায় ছিলেন বিএলও। সেই দুশ্চিন্তার জেরেই তাঁর মৃত্যু বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুরে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর