Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Howrah

শুখা মরশুমে ‘বন্যা’, রাতারাতি জলমগ্ন হাওড়ার রাস্তা, সমস্যায় ৩ স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা

শনিবার ওই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা পড়ুয়াদের টোটোয় চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। অসুবিধার খবর পেয়ে পুরসভার সাফাই বিভাগের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। আর্বজনা পরিষ্কার করার কাজ শুরু করে তাঁরা।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৭:৫০

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৭:৫০

options
link
শুখা মরশুমে ‘বন্যা’, রাতারাতি জলমগ্ন হাওড়ার রাস্তা, সমস্যায় ৩ স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা zoom
স্কুলের সামনে জলমগ্ন রাস্তা। নিজস্ব চিত্র
Advertisement

নর্মদার নোংরা জল ডিঙিয়ে পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা। এক কিলোমিটার লম্বা ড্রেনের জল আচমকাই উপচে জলমগ্ন শিবপুর জিটি রোড সংলগ্ন ফজিরবাজার এলাকা। এই  এলাকাতেই রয়েছে শিবপুর অম্বিকা হিন্দু স্কুল। সেখানে তিনটি স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে। শনিবার ওই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা পড়ুয়াদের টোটোয় চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। অসুবিধার খবর পেয়ে পুরসভার সাফাই বিভাগের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। আর্বজনা পরিষ্কার করার কাজ শুরু করে তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাওড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি অমিত চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ তোলেন, আচমকা এভাবে ড্রেন উপচে জল জমার পিছনে রয়েছে বিজেপির চক্রান্ত। মাধ্যমিক পরীক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলে রাজ্য সরকার তথা পুরসভাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিজেপি চক্রান্ত করে এই কাণ্ড হয়েছে। তারাই রাতের অন্ধকারে গাছের গুঁড়ি, কাঠের পাটাতন, কেবলের তার ফেলে ওই নর্দমা আটকে দিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Howrah roads flooded overnight, Madhyamik students in trouble
জলমগ্ন রাস্তা। নিজস্ব চিত্র

অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপির হাওড়া জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বললেন, “তৃণমূল পাগলের মতো কথা বলছে। বিজেপির কী আর কোনও কাজ নেই যে রাতের অন্ধকারে নর্দমায় গিয়ে আবর্জনা ফেলবে? আসলে এসব অবান্তর কথা বলে আসল সমস্যা ও হাওড়া পুরসভার ব্যর্থতাকে আড়াল করতে চাইছেন তৃণমূল নেতারা। মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে ঠিকমতো পরীক্ষা দিতে পারে তার জন্য অন্তত রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার দাবি জানাচ্ছি।” এদিন রাস্তায় নর্দমার দূষিত জল ঢুকে পড়ে গৃহস্থের হেঁসেলেও। ওই নিকাশি নালায় নেমে আর্বজনা পরিষ্কার করার সময় সেখান থেকে বেরিয়ে আসে গাছের গুঁড়ি, কাঠের পাটাতন, কেবলের তার-সহ নানা জিনিসপত্র।

এক পরীক্ষার্থীর বাবা সমীর চক্রবর্তী বললেন, ‘‘সকালে ছেলেদের নিয়ে স্কুলে ঢুকতে গিয়ে দেখি স্কুলের সামনের রাস্তায় হাঁটু সমান জল। অপরিষ্কার ড্রেনের নোংরা জল রাস্তায় উঠে এসেছে। অনেক কষ্ট করে নোংরা জল পেরিয়ে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে।” হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানালেন, “পরীক্ষা কেন্দ্রের সামনে জল জমে থাকায় আমরা পরীক্ষার্থীদের টোটোয় চাপিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত নিয়ে আসি।”

প্রসঙ্গত, হাওড়া পুরসভার ২৬, ২৭, ২৮ ও ৩০ এই চারটি ওয়ার্ডের মূল নিকাশি নালা এটি। শিবপুর জিটি রোড সংলগ্ন অতীন্দ্র মুখোপাধ্যায় লেন, ধর্মদাস গঙ্গোপাধ্যায় লেন, উমাচরণ বোস লেন, নরসিংহ বোস লেন, রামকৃষ্ণপুর লেনের নিকাশির জল এই ড্রেন দিয়ে বেরোয়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.